ঈদে ফাঁকা সড়কে যানবাহন চলাচলে গতির প্রতিযোগিতা বেড়েছে। এতে ঈদের আগে ও পরে ছয় দিন সড়ক দুর্ঘটনা বেড়েছে।
বাংলাদেশ
সুনামগঞ্জে এক রাতের ভারী বর্ষণে জেলা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেকগুলো ব্যস্ততম সড়ক। পানি ঢুকেছে কোনো কোনো বাসাবাড়িতেও। এতে ভোগান্তিতে পড়েছেন শহরের মানুষ। এদিকে, ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামে আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে। রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনায় স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই আল আমিন নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।
গণঅধিকার পরিষদের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন রাশেদ খান। শনিবার ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করে তার জায়গায় মো. রাশেদ খানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাপস (৪০) নামের ওই যুবক বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোছা. ভাসনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তসির আহমেদ (৭০) এবং রাশেদ (১৮) নামে দুজন নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকাল ও দুপুরে ভোলা সদর এবং লালমোহনে এসব দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ফকিরাপুল এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে নুরুজ্জামান (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
হজ করতে গিয়ে মিনায় রাস্তা ভুল করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকানে হামলা চালানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ যতদিন আমাদের চাইবে, আমরা ততদিন তাদের সেবা করে যাব। জনগণ না চাইলে আমরা বাড়িতে বসে থাকব।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে তাকে করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীসহ বিভিন্ন জেলায় গত মঙ্গলবার থেকে চলছে টানা বৃষ্টি। প্রতিদিনই সকাল শুরু হয় বৃষ্টি। বিকেল গড়াতেই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। টানা বৃষ্টির কারণে মানুষের ঈদের ছুটি কাটছে ঘরবন্দি অবস্থায়।
বাগেরহাটের মোরেলগঞ্জে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে। তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছে।