বাংলাদেশ

বেনাপোল বন্দরে ভ্রমণকর ১০৫২ টাকা

বেনাপোল বন্দরে ভ্রমণকর ১০৫২ টাকা

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে আজ শনিবার থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে আদায় করছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ।

মানসিক নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা

মানসিক নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা

কোরবানিতে গরু না পাঠানোয় জের ধরে মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। হতভাগ্য ওই গৃহবধূর নাম সুমি আকতার। শুক্রবার সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইয়ের হাতে ভাই খুন

ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রাম ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই মোহাম্মদ মুছা। শুক্রবার দুপুরে জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুছা ওই এলাকার আবদুল ওয়ারেছের ছেলে।

নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ১

নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত সুজন মোহন্ত (৩০) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ-কাচদহ পাকা সড়কে নবাবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।  

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।

ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান

নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আছেন তিনি। এ সময় ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুইজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পায়রা বন্দরের আরো ২ সীমানা প্রাচীর ধসে পড়েছে

পায়রা বন্দরের আরো ২ সীমানা প্রাচীর ধসে পড়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের দু’টি সীমানা প্রাচীর ধসে পড়েছে। এর আগে বৃহস্পতিবার আরো তিনটি গাইড প্রাচীর খালের দিকে হেলে পড়েছিল।

উজানে ভারী বৃষ্টিপাত : এবারো কি বড় বন্যা হতে পারে?

উজানে ভারী বৃষ্টিপাত : এবারো কি বড় বন্যা হতে পারে?

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল বাংলাদেশের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নেমে আসতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এরইমধ্যে হাওরগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আশংকা বাড়ছে এমন বৃষ্টি আরো দিন দুয়েক চলতে থাকলে ডুবে যাবে নিম্নাঞ্চলসহ অনেক এলাকা।

বিদেশী প্রভুদের তুষ্ট করতে আওয়ামী লীগ রাজনীতি করে না : ওবায়দুল কাদের

বিদেশী প্রভুদের তুষ্ট করতে আওয়ামী লীগ রাজনীতি করে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো বিদেশী প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শনিবার বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটকে দমনের চেষ্টা চলছে।

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রাজধানীতে ২ নারীর মৃত্যু

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রাজধানীতে ২ নারীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন, মোছা. মনি আক্তার (৩৬) মিনারা বেগম (৪০)। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।