ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। সে কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে।
বাংলাদেশ
মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন।
রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কষ্টি পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দা’য়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামে এক চাচা নিহত হয়েছে। নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র।
রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দীন মোহাম্মাদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল বিএনপির সাথে রাজনৈতিক সংলাপের কোনো প্রয়োজন নেই এবং তিনি নির্বাচন প্রক্রিয়ায় যে ব্যবস্থা রয়েছে তা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি (অটোরিকশা) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আরো ৩ যাত্রী আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সাথে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক মহিলা ও এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চৈত্র শেষে বৈশাখ এসেছে। আর বৈশাখের প্রথম দিনেই অসহনীয় গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। আজ শুক্রবার বেলা ৩টায় দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। এনিয়ে টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হলো।
শেষ জানাজার পর চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রেই তাকে দাফন করা হয়েছে।
রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি চামড়ার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার সকালে এই আগুনের ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকাল ৮টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, তাদের কাছ থেকে ভুয়া পরিচয় দিয়ে ৮টি স্বর্ণের বার ছিনতাই করে একদল দুর্বৃত্ত।
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স টিম। এ সময় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক ছয় জেলেকে শাসন করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মুক্তিযুদ্ধের পর তিল তিল করে সাভারে নিজ হাতে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সেই প্রতিষ্ঠানে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।