বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বাংলাদেশ
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রমনার অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রংপুর নগরীর মাহিগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর ও ননদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটা ক্যানসার। আমার হাতের পাঁচটি আঙুলের একটিতে যদি ক্যানসার হয়, তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটি কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করবেন, তাকে ক্যানসার আক্রান্ত আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাবোধ করব না।
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ওই গ্রামের ব্রিজের পাশে ভেড়ির রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলার সত্যতা না পাওয়ায় বাদী নারীকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন কক্সবাজার নারী ও শিশু ট্রাইব্যুনাল ১ এর বিচারক। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ নাফিজ শেখ (৩২) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ নাফিজ শেখ (৩২) মুন্সিগঞ্জ জেলার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মরদেহ সেখানে নেওয়ার পর দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।
ফেনীতে ২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
খুলনার এক ফ্যাক্টরিতে স্বপন ব্যাপারী (৩০) হত্যা মামলার প্রধান আসামি হোসেনকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার দুপুরে র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মোসতাক আহমেদ এ তথ্য জানান।
চট্টগ্রামের পারকি বিচে কিশোরীকে গণধর্ষণের অন্যতম হোতা রকি দত্তকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলার মহিলা কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রকি আনোয়ারা উপজেলার বিধান দত্তের ছেলে।
আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত চার দিনে আওয়ামী লীগ এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে। এই পাঁচ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বিত্র ঈদুল ফিতরের আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার।