ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
বাংলাদেশ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৭ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে দিন ঠিক করেছেন আদালত।
পাঁচ সিটি করপোরেশন গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
জামালপুরের মেলান্দহর মালঞ্চ এলাকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়।
বরিশালে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ চার জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে প্রায় ২০০ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কমিটির অনুসন্ধান উঠে এসেছে। কমিটির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ডিপোটিতে ৫০০ কোটির টাকার বেশি রপ্তানি পণ্য ছিল। যার অধিকাংশই তৈরি পোশাক।
ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার (৯ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি।
লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন।
আসন্ন ঈদুল ফিতরের নতুন জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না পিতা-পুত্রের। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি তাদের চলমান সরকার বিরোধী আন্দোলনকে অক্টোবর নাগাদ ‘সর্বাত্মক’ সরকার পতন আন্দোলনে রূপ দিতে চায়। একইসাথে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হলে তাতেও যাতে দলটি অংশ নিতে পারে সেজন্যও চলছে নানা প্রস্তুতি।
দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, যা অব্যহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (৮ এপ্রিল) থার্মোমিটারের পারদ ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে।
পঞ্চগড়ে এক হাজার শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গেপ্তার করা হয়।