বাংলাদেশ

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি জেলা সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল এবং ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

আজ একযোগে ৬৫০ স্থানে বিএনপির অবস্থান

আজ একযোগে ৬৫০ স্থানে বিএনপির অবস্থান

দেশের সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচির পর এবার সব থানা এবং সব উপজেলা পর্যায়ে আজ (শনিবার) দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি করবে বিএনপি। মোট ৬৫০ স্থানে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

জমিতে হালচাষ নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

জমিতে হালচাষ নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৪০) ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. ছালেম মুন্সি (৫৫)। এ ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

হজের জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ২১২ জন

হজের জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ২১২ জন

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।

বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার সকাল ৮টা ৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। 

আদালত থেকে জঙ্গি ছিনতাই : মূল সমন্বয়কের স্ত্রীসহ গ্রেফতার ২

আদালত থেকে জঙ্গি ছিনতাই : মূল সমন্বয়কের স্ত্রীসহ গ্রেফতার ২

আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

হজ ক্যাম্প থেকেই মিলবে বোর্ডিং কার্ড

হজ ক্যাম্প থেকেই মিলবে বোর্ডিং কার্ড

এ বছর রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই বোর্ডিং কার্ড নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে পারবেন হজযাত্রীরা। এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আর কোনো আনুষ্ঠানিকতার দরকার হবে না।

রাজধানীতে ২০৪ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

রাজধানীতে ২০৪ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা মো. তাইজুল ইসলাম ওরফে ডাইল তাজুলকে (২৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।