তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
বাংলাদেশ
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশ একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে, ‘বিশ্বে যার জুড়ি মেলা ভার।’
টাঙ্গাইলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক কিশোরী (১৭)। গত বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে উল্লেখ করা হয় মামলায়।
টানা তাপপ্রবাহে রাজশাহীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে মানুষ ও যানবাহন চলাচল অনেকটা কমে গেছে। বাজারে ঈরে কেনাকাটায় ছেদ পড়েছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত।
হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো বাড়ল হজের নিবন্ধনের সময়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ৩ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাদেশে চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের প্রথমে অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলকে প্রস্তুত করার পাশাপাশি নির্বাচনের জন্য কৌশল নির্ধারণের কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার (৫ এপ্রিল,২০২৩) ভোরে নামাজের সময় দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নিরপরাধ নামাজী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোটের আকার এ্যামিবার মতো ছোট-বড় হয় বলে তাদের মধ্যে দ্বন্দ্ব’।
ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকার স্বামী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতান্ত্রিক পরিসরকে সংঙ্কুচিত করে হত্যা, গুম, খুন ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভীতি প্রদর্শন করে বিরোধীদলকে নির্মূল করতে চায়।
আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইকলেন-এর দাবিতে ‘ সমাবেশ ও বাইক র্যালী করেছে সেভ দ্য রোড। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান।