বাংলাদেশ

হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ

হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ

রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বঙ্গবাজারের চার মার্কেটে আগুন;নিয়ন্ত্রাণে ৫০ ইউনিট

বঙ্গবাজারের চার মার্কেটে আগুন;নিয়ন্ত্রাণে ৫০ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বঙ্গবাজার থেকে এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে

বঙ্গবাজার থেকে এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গবাজারের পাশাপাশি এই টাওয়ারের আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে।

ভোলায় তুলার গুদামসহ ৩ বসতঘর আগুনে ভষ্মিভূত, একজনের মৃত্যু

ভোলায় তুলার গুদামসহ ৩ বসতঘর আগুনে ভষ্মিভূত, একজনের মৃত্যু

ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু। তবে এতে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে পালানোর সময় র‍্যাবের হাতে গ্রেফতার ৫

ভারতে পালানোর সময় র‍্যাবের হাতে গ্রেফতার ৫

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শকের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৮ ও র‌্যাব- ৯ এর সদস্যরা। 

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

সাতক্ষীরায় নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদাসহ বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের জৈন্তাপুরে একটি হত্যাকান্ডের পর ঢাকায় আত্মগোপন করেছিল অভিযুক্তরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ওই হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। ঢাকার কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। 

রংপুরে এক মাসে ৯৮৪ আসামি গ্রেফতার

রংপুরে এক মাসে ৯৮৪ আসামি গ্রেফতার

রংপুর জেলা পুলিশ গত মার্চ মাসে ৩টি হত্যা মামলার ৬ জন আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৯৮৪ জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি করায় কুমিল্লার এক সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার কুমিল্লার বালুতুপা এলাকার একটি সেমাই কারখানায় এ জরিমানা করা হয়। 

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে কভার্ডভ্যান-মোটর সাইকেল ও পিকাপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি : মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

সংবাদ প্রচার করতে পারবে না আইপি টিভি : মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রোমানা বেগম (১২)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে ও স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

চট্টগ্রামে নিখোঁজ দুই শিশু উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ দুই শিশু উদ্ধার

চট্টগ্রামে সম্প্রতি পৃথকভাবে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার রাতে নগরীর হালিশহরের সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়

যুবককে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ২

যুবককে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ২

ময়মনসিংহের হালুয়াঘাটে পূর্ব শত্রুতার জের ধরে কালাম মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।