লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিত এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম রবিউল ইসলাম (৫৪)। তিনি বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক।
বাংলাদেশ
আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
বিমানবন্দরের রানওয়ের সংস্কার কাজের জন্য গত ৩ ফেব্রুয়ারি থেকে রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ১২ বছর ধরে দাঁতের চিকিৎসা প্রদান করা মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে জেলা প্রশাসন। শনিবার চট্টগ্রামের হালিশহর জি-ব্লকের সেতু ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫'র সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক আর নেই। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টশিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ জটিল রোগে মৃত্যুবরণ করে। আরও ৩ লক্ষাধিক লোক মারাত্মক জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ।
বরগুনার পাথরঘাটায় ডিবির সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অন্যতম মাদক কারবারি আ. রবকে চট্টগ্রাম থেকে আটক করেছে র্যাব-৭ ও র্যাব -৮ এর আভিযানিক দল।
কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
খুলনায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'সাংবাদিকরা সমাজের অনুন্মোচিত বিষয় তুলে আনে, সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়।
জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট দুর্যোগের কারণে বাস্তুচূত ব্যক্তিদের সুরক্ষার জন্য জলবায়ু অর্থায়নসহ বৈশ্বিক কর্মকা- বাড়ানোর জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে, প্রতারণা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।