জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠন এবং বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথ তৈরি করে বাকি বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি মডেল হিসেবে কাজ করছে।
বাংলাদেশ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহার করার জন্য গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তাইফুর (১২) নামের এক কিশোর।শনিবার ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিষয়টি যে আমাদের রাজনৈতিক জীবনের সঙ্কট ঘনীভূত করছে, এতে কোনো সন্দেহ নেই।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে মাহিনুর বেগম (৫১) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
যাত্রীদের সুবিধার্থে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (১ এপ্রিল) থেকে এ সুবিধা পাচ্ছেন ট্রেন যাত্রীরা। এর, আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত।
যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামাজ শেষে জায়নামাজে বসে ধর্মীয় আলোচনার একটি ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) আয়েশা সোনিয়া নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার ফেসবুকে পোস্টে ছবিটি শেয়ার করেছেন।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।
যশোরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দু’জনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক দুই স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতরা হলেন- সদর উপজেলার নওয়াপড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের নাহিদ হোসেন (১৭) ও ঘুরুরিয়া গ্রামের সাদ্দামের মোড়ের আব্দুল লতিফের ছেলে ইউনুস আলী (২২)।