অফিস কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। নতুন সূচি অনুযায়ী, ঢাবির সব অফিস কার্যক্রম বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।
শিক্ষা
বাংলাদেশ ছাত্রলীগের মিনি ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত ঢাকা কলেজ ছাত্রলীগের দীর্ঘ ৬ বছরের ও বেশী সময় ধরে কোন কমিটি না থাকলেও ছাত্রদলের কমিটি আছে ঠিকই । তবে সেই কমিটিকে আরো শক্তিশালী করতে এবার ঢাকা কলেজের ৬ টি হলের আংশিক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাবিপ্রবি প্রতিনিধি:শোক দিবসের আলোচনা সভায় অংশ নিতে আগামী ২৬ তারিখ (শুক্রবার) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সফর করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে টিকটক করায় তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই নবম শ্রেণির ছাত্রী, তবে তাদের নাম প্রকাশ হয়নি।
ইবি প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি করা হয়।
ইবি প্রতিনিধি:২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার সকাল দশটায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২১-'২২ সেশনের গুচ্ছ ভিত্তিক সমন্বিত এ ভর্তি পরীক্ষা। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯১.৯৩ শতাংশ এবং অনুপস্থিত ৮.০৭ শতাংশ।
সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে গালমন্দ করার অডিও ফাঁসের পর সংগঠনের প্রতি ক্ষমা চেয়েছেন রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় ১,৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও ফাঁস হয়েছে। অডিওতে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের হুমকি দিতে শোনা গেছে।
আজ শনিবার গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের এ পরীক্ষা আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের কামোইস, ইনিস্টিটিউট দা কো-অপেরাসাও ই দা লিঙ্গুয়া পর্তুগাল (Camões, Instituto da Cooperação e da Lingua, Portugal) এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্র ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।