কুবি প্রতিনিধিঃ মাদক সেবন, দল বেধে আড্ডা, ধূমপান, ছিনতাই ও মারধরসহ বহিরাগতদের নানা অপকর্ম বেড়েই চলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে। এতে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের অবহেলায় এসব ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে।
শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইটি বিভাগে চারজন শিক্ষক ও ড্রাইভার হিসেবে নতুন করে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পাবিপ্রবি প্রতিনিধিঃপূর্বের ন্যায় যে কোনো জায়গায় থামবেনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাস।পরিবহন পুলের ঠিক করে দেওয়া নির্দিষ্ট স্টপেজে থামবে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।
চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা।
ইবি প্রতিনিধি : মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতারা। সেইসঙ্গে তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিজ্ঞার কথা জানান। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না প্রায় ৭৪ হাজার শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার গুচ্ছের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এমন বিশ্লেষণ উঠে এসেছে। এতে দেখা গেছে, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মোট ১১ হাজার ৭১৬ জন ভর্তির সুযোগ পাবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন পাঁচ অসচ্ছল মেধাবী ছাত্রী। বৃহস্পতিবার (৪ আগস্ট) আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির ৩৪ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির ৩৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব স্তরের মাদরাসার জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার ক্যাম্পাসে অবরোধ করেছে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। রবিবার (৩১ জুলাই) রাত ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রৌদ্রকরোজ্জ্বল আলো ঝলমলে সকালে একঝাঁক মেধাবী নবীন এমবিবিএস শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের স্বপ্নময়ী চোখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়।
বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। তাই মধ্য-আগস্টের পরিবর্তে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে, যা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।