নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
শিক্ষা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল থেকে রান্নার সরঞ্জাম সরানোর নির্দেশনা বাতিলসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অপরাজিতা হলের একদল ছাত্রী বিক্ষোভ শুরু করেন। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তারা আন্দোলন স্থগিত করে হলে ফেরেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেওয়া হয়েছে আটটি নির্দেশনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পৃথকভাবে তিনটি সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রায় তিন’শ অসহায়ের মাঝে খাবার বিতরণ করে সংগঠনগুলো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা কর্মসূচি পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচিরর মধ্যদিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
যথাযথ মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
পাবিপ্রবি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
মো: তবিবুর রহমান
সাতক্ষীরা কলারোয়া উপজেলায় অবস্থিত কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদরাসায় যথাযোগ্য মর্য াদায় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়।
অটোরিকশা পরিবর্তনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে ধারালো ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। এতে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদ্যমান কোর্সটি চার বছরে নয়, তিন বছরে শেষ করা সম্ভব।শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) বুয়েটে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা।
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঘড়ির কাটায় সময় তখন বেলা ১১টা ৫৮ মিনিট। ঠিক ১২টায় শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু সুরাইয়া সুলতানা তখনও ক্যাম্পাসের প্রধান ফটকে।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার বিষয়ে চিন্তা করছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় ১৬ জন ভর্তির সুযোগ পাওয়ার পর এবার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে প্রকৌশল গুচ্ছে (রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।