ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদকের বিরুদ্ধে অবস্থান জানিয়ে মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ জুলাই) দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মিছিলে নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।
কুবি প্রতিনিধি: ৪ দিন সশরীরে ও একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিভিন্ন শাখায় সৌদি আরবের ১৫টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। এর আগে এই তালিকায় ছয়টি সৌদি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল। সেরা একাডেমির এই তালিকা সাংহাই র্যাঙ্কিং নামে পরিচিত।
ইবি প্রতিনিধি :হলে শিক্ষার্থী তোলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় মারামারী ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৪০৩ নম্বর কক্ষের একটি সিট নিয়ে হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
মধ্যরাতে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে হেনস্তার ঘটনার মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র্যাব।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শাখা ছাত্রলীগের সাথে উপাচার্যের বাকবিতবিতণ্ডার ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে হেনস্থা করে বের করে দিয়েছেন সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ভূইঁয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরেই যৌন হয়রানির পর চার দিনেও অভিযুক্তদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৪ দফা দাবি পূরনের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত হয়। পরে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএফএ (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল (ফিগার ড্রয়িং) ফলাফল প্রকাশিত হয়েছে।
রাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের প্রধান ফটকে ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে এনে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে সাংবাদিকদের কার্যালয় প্রেস কর্নারে আসেন অভিযুক্ত ছাত্রলীগকর্মী রেজোয়ান সিদ্দিকী কাব্য।
মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের প্রধান ফটকে ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে এনে নিউজ করায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে এসে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।