যশোর প্রতিনিধি:সারা দেশের সাথে এক যোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করানো হচ্ছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
শিক্ষা
আজ রবিবার সকাল ১০টা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে দেশব্যাপী। পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটিএন বাংলা এবং ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ কর্তৃক আয়োজিত টেলিভিশন বিতর্কে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি (কুবি) ডিবেটিং সোসাইটি। ‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক বিতর্কে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে চারদিনব্যাপি টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল রোববার প্রকাশিত হবে। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা মহামারীর কারণে নিদিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবারের পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। এই ইউনিটে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার।
আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ নবেম্বর) ক্যাম্পাসে যৌথভাবে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার।
৭৭০ জন ডিগ্রি তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হচ্ছে। তাদেরকে এমপিওভুক্ত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে আঞ্চলিক উপ-পরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগ বাণিজ্যের ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করতে ক্যাম্পাসে প্রতিনিধি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন ১৬টি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।