শিক্ষা

বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ

বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির চূড়ান্ত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ি আজ শনিবার অনুষ্ঠিত হবে।

৭ কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

৭ কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

নতুন নেতৃত্বে ইবির 'আবৃত্তি আবৃত্তি'

নতুন নেতৃত্বে ইবির 'আবৃত্তি আবৃত্তি'

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হায়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে করা হয়েছে। 

ইবি জনসংযোগের নয়া পরিচালক আতাউল হক

ইবি জনসংযোগের নয়া পরিচালক আতাউল হক

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দপ্তরটির উপ-পরিচালক মো. আতাউল হক। 

কুবির প্রথম প্রো-ভিসি হলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির

কুবির প্রথম প্রো-ভিসি হলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেল হত্যা দিবসে কুবিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

জেল হত্যা দিবসে কুবিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ (নন্দী-জুলহাস)।

ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৯.২৪ শতাংশ

ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৯.২৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

১৬ তম NTRCA পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রথম হলেন কুবি শিক্ষার্থী

১৬ তম NTRCA পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রথম হলেন কুবি শিক্ষার্থী

১৬তম NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আইসিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা।

ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ

ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করেন।

পাবিপ্রবি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

পাবিপ্রবি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। 

আজ থেকে যে ৮ স্কুলে টিকা পাবে রাজধানীর শিক্ষার্থীরা

আজ থেকে যে ৮ স্কুলে টিকা পাবে রাজধানীর শিক্ষার্থীরা

রাজধানীতে ১২ থেকে ৭ বছরের স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা আগামীকাল

ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষা আগামীকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর)। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

কুবির নতুন ছাত্র পরামর্শক হলেন ড. হাবিবুর রহমান

কুবির নতুন ছাত্র পরামর্শক হলেন ড. হাবিবুর রহমান

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন পরিচালক (ছাত্র পরামর্শক ও নির্দেশনা) হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান। ১ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি শুরু ৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি শুরু ৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ৩ নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে আগামী ১৭ নভেম্বর (২০২১) রাত ১২টা পর্যন্ত।