শিক্ষা

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিক্যাল বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিক্যাল বন্ধ ঘোষণা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

কুবির আঙিনায় হেমন্তের ছোঁয়া

কুবির আঙিনায় হেমন্তের ছোঁয়া

ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বর্ষার বারিধারা শেষে প্রকৃতিতে হেমন্ত আসে শীতের আগমনী বার্তা নিয়ে। কার্তিক এবং অগ্রহায়ণ মিলে আবেগ ছড়ানো এই ঋতুতে প্রকৃতি সাজে এক নতুন রূপে। 

অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন : শিক্ষামন্ত্রী

অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন ,এখনো অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। তিনি বলেন, করোনা মহামারীতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের টিকার বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা

ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ নভেম্বর থেকে এ টিকা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

শেষ হলো ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

শেষ হলো ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি পরীক্ষা শুরু ১৪ই নভেম্বর, সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ই নভেম্বর, সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

বাংলাদেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন ১৪ই নভেম্বর থেকে এবারের এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হবে এবং এ কারণে ৮-২৫ নভেম্বর দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

৪০তম বিসিএস; দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪০তম বিসিএস; দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।

সাম্প্রদায়িক হামলার বিচার দাবি, ঢাবি শিক্ষক সমিতির স্বারকলিপি

সাম্প্রদায়িক হামলার বিচার দাবি, ঢাবি শিক্ষক সমিতির স্বারকলিপি

সাম্প্রদায়িক হামলাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করাসহ চার দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তার কাছে স্মারকলিপি পেশ করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 

এসএসসি পরীক্ষার সব তথ্য জানা যাবে আজ

এসএসসি পরীক্ষার সব তথ্য জানা যাবে আজ

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ চবির ভর্তি পরীক্ষা; নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

আজ চবির ভর্তি পরীক্ষা; নিরাপত্তার চাদরে ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ বুধবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশেষ টিম মাঠে থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে ৫০০-৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হবে।

ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ছুটির আবেদনপত্র লেখা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

ছুটির আবেদনপত্র লেখা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

বিভিন্ন দপ্তর থেকে আসা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যে কোন ধরনের ছুটির আবেদনপত্রে আবেদনকারীর নামের বানান বাংলা এবং ইংরেজিতে লেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সড়ক সংস্কারের দাবি নিয়ে ইবিতে গণস্বাক্ষর

সড়ক সংস্কারের দাবি নিয়ে ইবিতে গণস্বাক্ষর

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত সড়ক সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা নিরসনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

৪৩তম বিসিএসে মানতে হবে যেসব নির্দেশনা

৪৩তম বিসিএসে মানতে হবে যেসব নির্দেশনা

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাসমূহ :