প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট উত্তরণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
জাতীয়
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
যারা বলে আওয়ামী লীগ ধ্বংস করেছে, দেশের কোন উন্নয়ন করে নাই তাদের কাঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১শ’টি সড়ক এবং মহাসড়ক খুলে দেয়ার পর বলেছেন, এগুলো তাঁর পক্ষ থেকে জাতির জন্য বিজয়ের মাসের উপহার।
বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাদেশের ৫০টি জেলায় ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন।
রাজধানীর প্রতিটি মানুষ থাকে কর্মব্যস্থ। এই কর্ম ব্যস্থতার মাঝে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে হয়। তবে সেই কেনাকাটা করার আগে আসুন জেনে নিই আজ বুধবার(২১ডিসেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৯ নিয়ে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
দেশের ৫০টি জেলায় ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের উন্নয়ন এরই মধ্যে শেষ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।
আরো এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পুলিশ সুপার পদ মর্যাদার ওই কর্মকর্তার নাম মো: মুনির হোসেন।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসরে পাঠানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সকলকে নিয়ে কাজ করে যেতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে তা জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
অন্যান্য বছরের মতো ২০২৩ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে।আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বাসস’কে এই তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তার সরকার গঠনের মাত্র ৫২ দিন পরে একটি অকল্পনীয় ট্রাজেডি ঘটে। গোটা জাতি এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো চায় না।