পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক বলেছেন, ডেল্টা প্ল্যানের সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয়
বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ।
ঘনবসতিপূর্ণ ঢাকা আবারো বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। রোববার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩০৮।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আইন ও নীতি কাঠামো প্রণয়ন ও সংস্কার করার কাজ করছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘সীমান্ত হত্যা কারোই কাম্য নয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান বিরোধী যে কোনো অপতৎপরতা এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর' নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকালে ৮টা ৪৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৮।
দেশের দুই অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে। এ প্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশ গড়া এবং বঙ্গবন্ধুকন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন এবং বিজয় দিবসের প্রত্যয়।’
আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর বিগত ৫১ বছরে আমাদের যা কিছু অর্জন তা জাতির পিতা এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে ‘স্বল্পোন্নত’ দেশে উন্নীত করেন, আর আমরা মাতৃভূমিকে ‘উন্নয়নশীল' দেশের কাতারে নিয়ে গেছি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুঁচকাওয়াজে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি কুঁচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী রক্ষার ক্ষেত্রে কোন আপোষ করি নাই। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার মতো দক্ষ ও সাহসী নেতৃত্বের কারণে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২০ ডিসেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ দফায় ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মায়েদের এই টিকা দেয়া হবে।