আগামী ১৬ ডিসেম্বর দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জাতীয়
জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে অপরাধের ধরণ পরিবর্তিত হওয়ার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত ও অপ্রথাগত হুমকি মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর' নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। মঙ্গলবার সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬৮।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ।
রাজধানীর প্রতিটি মানুষ থাকে কর্মব্যস্থ। এই কর্ম ব্যস্থতার মাঝে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে হয়। তবে সেই কেনাকাটা করার আগে আসুন জেনে নিই আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
দেশের বহুল প্রতীক্ষিত প্রথম এলিভেটেড মেট্রো রেল বাণিজ্যিক ভাবে চলাচলের জন্য প্রস্তুত হয়েছে এবং এই মাসের শেষ সপ্তাহ নাগাদ এটি উত্তরা-আগারগাঁও অংশে চালু হবে বলে আশা করা হচ্ছে।
হ্যাকিংসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দেশের ব্যাংকিং খাতসহ বিভিন্ন খাতে সাইবার নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটিতে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। এদিকে আগামী তিন দিনে কমতে পারে তাপমাত্রা।আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে সোমবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, “আমরা আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেয়া বিএনপি দলীয় সাত সংসদ সদস্যের (এমপি) মধ্যে ছয়জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
২০২২ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন।গত বছর এ তালিকায় তার অবস্থান ছিল ৪৩।