রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, দুর্নীতিবাজ যে দলের হোক, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে- এটা নিশ্চিত করতে হবে।
জাতীয়
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চলমান উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখতে ‘স্থিতিশীলতা’ বজায় রাখার উপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি তা ধরে রাখতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যে দোহাজারী - কক্সবাজার রেল লাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার তৃণমূলে সাংস্কৃতিকভাবে মেধাবীদের মেধা বিকাশের উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলে যেসব সংস্কৃতিমনা মানুষ আছে তাদের মেধা, মনন, জ্ঞান ও ক্ষমতা বিকশিত করার পদক্ষেপ নিয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’ উদ্বোধন করেছেন।
তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, `২০২৩-এর পরে ২০২৪-এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হবে। যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রকল্প টেকসই করতে হবে-যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকায় বিএনপির ডাকা আগামী ১০ ডিসেম্বর সমাবেশের স্থান নিয়ে সংকটের সমাধান হয়নি। দলটি নয়াপল্টনের বিকল্প হিসেবে আরামবাগ মোড় ব্যবহারের অনুমতি চাইলেও তাতে সম্মতি দেয়নি পুলিশ। তবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে এবার ‘মান্দাস’ নামের নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
নভেম্বর মাসে দেশের সড়ক-মহাসড়কে ৫৮৬টি দুর্ঘটনায় ৬৪৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।