পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।
জাতীয়
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত অন্যান্য সকল প্রকার যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দেয়া হলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেটের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।তিনি বলেন, তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন। তবে যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩-২০৫০ সালের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এজন্য মোট ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার (১১ ডিসেম্বর) থেকে অভিযান শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আবাসিক ও বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন ও সে অনুযায়ী ভবন নির্মাণ এবং তার ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার (১০ ডিসেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, যারাই মানবাধিকার লঙ্ঘন করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রাজধানীর রেডিসন হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে মানবাধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিএনপির সাত জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শনিবার ঢাকার গোলাপবাগ মাঠের গণ সমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন দলটির নেতারা।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীর গণসমাবেশ চলছে। এ সমাবেশ থেকে বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
মানুষের মধ্যে আতঙ্ক ছিল সমাবেশ হয় কিনা বা কোনো বিশৃঙ্খলা হয় কিনা। কিন্তু সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।
আজ বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) শনিবার। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ বা ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। প্রধানমন্ত্রী এ উপলক্ষে এক বাণীতে বলেন, এবছর বাংলাদেশ ২০২৩-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)-এর সদস্য নির্বাচিত হয়েছে।
আগামীকাল ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে এক বাণীতে বলেন, ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস। রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে।