জাতীয়

১৬ ডিসেম্বর: এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

১৬ ডিসেম্বর: এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ফলে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সব কিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ : পরিকল্পনা মন্ত্রী

সব কিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, সব কিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ। তিনি বলেন, যারা সরকারের বিরোধীতা করে তারাও এখন একথা অনুধাবন করছে ।

আগামী বাজেট অধিবেশনের আগেই ভূমি সংক্রান্ত তিনটি আইনের খসড়া সংসদে পাঠানো হবে : ভূমিমন্ত্রী

আগামী বাজেট অধিবেশনের আগেই ভূমি সংক্রান্ত তিনটি আইনের খসড়া সংসদে পাঠানো হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ‘ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব’ সহ তিনটি আইনের খসড়া চূড়ান্ত করার পথে রয়েছে। তিনি আরো বলেন, আগামী বাজেট অধিবেশনের আগেই আইন তিনটির খসড়া  বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে।

বিএসটিআই থেকে ১৮ প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ প্রদান

বিএসটিআই থেকে ১৮ প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ প্রদান

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১৮টি প্রতিষ্ঠানকে ২০টি আইএসও সনদ প্রদান করা হয়েছে।

আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় না দিতে জাতিসংঘে প্রস্তাব তোলা হবে : পররাষ্ট্রমন্ত্রী

আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় না দিতে জাতিসংঘে প্রস্তাব তোলা হবে : পররাষ্ট্রমন্ত্রী

আত্মস্বীকৃত খুনিদের যেন কোন দেশ আশ্রয় না দেয় সে জন্য জাতিসংঘে প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 
মঙ্গলবার রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি

বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।

২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধমন্ত্রী

২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধমন্ত্রী

আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কমবে রাতের তাপমাত্রা

কমবে রাতের তাপমাত্রা

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশে আরো কমতে পারে রাতের তাপমাত্রা।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। 

ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর

ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর

বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারও বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩৮২।

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৯

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায়  ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুখ্যাত মানবতাবিরোধীদের যারা রক্ষার চেষ্টা করছে তাদেরও একদিন বিচার হবে : প্রধানমন্ত্রী

কুখ্যাত মানবতাবিরোধীদের যারা রক্ষার চেষ্টা করছে তাদেরও একদিন বিচার হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুখ্যাত মানবতাবিরোধীদের যারা লালন-পালন ও রক্ষার চেষ্টা করছে, তাদেরও একদিন বিচার হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন : রাষ্ট্রপতি

বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমাদের বুদ্ধিজীবীরা তাঁদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, শিল্প-সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন।