পরিবারের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট কিনতে বিশাল ভিড় জমেছে কমলাপুর রেলস্টেশনের কাউন্টারগুলোতে। অনেকে টিকেট পেতে শুক্রবার সেহরির পরই লাইনে দাঁড়িয়ে গেছেন।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
জাতীয়
বগুড়া শহরের মাটিডালী এলাকায় মাসব্যাপী ট্রি-ওয়ার্ল্ড নার্সারী অ্যান্ড এগ্রো’র বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রঙিন ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউল হক।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তাকে দাফন করা হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। কিন্তু এই সেখানে প্রতিটি কবরের স্থায়িত্ব মাত্র দুই বছর। এরপর ওই জায়গায় কবর হবে অন্য কারও।
ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ।
দেশের ২২ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষাটি।
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনদ্বীপ চ্যানেলে এক জালে প্রায় ১৫ মণ ওজনের ১২০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মালিকানাধীন এফবি রহমান নামের ট্রলারে এই মাছগুলো ধরা পড়ে। একেকটি মাছের ওজন সাড়ে চার থেকে ছয় কেজি পর্যন্ত।
বিশ্ব ধরিত্রী দিবস আজ। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিল্প কারখানা ও অন্যান্য সকল স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক ৯.২৪ লাখ মেট্রিক টন সার উৎপাদনের লক্ষে আজ নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেয়ায় আজ বৃহস্পতিবার সকালে পুনরায় দোকানপাট, বিপণি বিতানে বেচাকেনা শুরু হয়েছে। টানা দুই দিন বন্ধ থাকার পর নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাট আজ খুলেছে। আজ থেকে ঈদের বেচাকেনা শুরু হয়েছে এবং সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যাসায়ীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলায় প্রায় ১২০০ মানুষকে আসামি করা হয়েছে।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষে দু’জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোটের মদদপুষ্ট কয়েকটি রাজনৈতিক দল দেশের মানুষকে আবারও অন্ধকার ও দুর্দশার যুগে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়