জাতীয়

অন্তর্ভুক্তিমূলক সহযোগিতাধর্মী জাতিসংঘ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্তর্ভুক্তিমূলক সহযোগিতাধর্মী জাতিসংঘ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পারিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতির ভিত্তিতে একটি অধিকতর শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ (ইউএন) গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত আরও১৮৯ জন

ডেঙ্গু আক্রান্ত আরও১৮৯ জন

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২১ হাজার ৩৯৫ জন রোগী।

 

রাজধানীতে অস্ত্রসহ প্রতারক আটক

রাজধানীতে অস্ত্রসহ প্রতারক আটক

রাজধানীতে বিশেষ এক অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্রসহ শাহীরুল ইসলাম সিকদার নামে এক প্রতারককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জের ঘটনায় যা জানালেন গ্রেফতারকৃতরা

পীরগঞ্জের ঘটনায় যা জানালেন গ্রেফতারকৃতরা

ফেসবুকে ফলোওয়ার বাড়াতে ও ব্যক্তিগত ইমেজকে প্রচার করতেই ‘এই মুহূর্তে গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া সংবাদ, হিন্দুদের আক্রমণে এক মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে’- এমন উস্কানিমূলক পোস্ট দেন সৈকত মন্ডল।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ক্লাস বাড়ানোর সুযোগ নেই

তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ক্লাস বাড়ানোর সুযোগ নেই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে।

সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি : ওবায়দুল কাদের

সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। শনিবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৭৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৭৩

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার  অভিযোগে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি )  অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মুহিবুল্লাহ হত্যা : কিলিং স্কোয়াডের সদস্য গ্রেফতার

মুহিবুল্লাহ হত্যা : কিলিং স্কোয়াডের সদস্য গ্রেফতার

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ‘কিলিং স্কোয়াড’-এর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে

খুলনা ও বরিশাল বিভাগে ইউপিতে নৌকা পেলেন যারা

খুলনা ও বরিশাল বিভাগে ইউপিতে নৌকা পেলেন যারা

রংপুর-রাজশাহীর বিভাগের পর এবার খুলনা ও বরিশাল বিভাগের ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়।

শিশুদের সংস্কৃতিচর্চা সম্প্রীতির সোপান : তথ্যমন্ত্রী

শিশুদের সংস্কৃতিচর্চা সম্প্রীতির সোপান : তথ্যমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। 

সহিংসতার প্রতিবাদে গণ অনশন ও বিক্ষোভ সমাবেশে

সহিংসতার প্রতিবাদে গণ অনশন ও বিক্ষোভ সমাবেশে

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শনিবার সকাল থেকে সারাদেশ জুড়ে গণ অনশন-গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার ভোর ছয়টা থেকে এই কর্মসূচী শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন আয়োজকরা।

বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে

বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে

পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।