জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত: জি এম কাদের

তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। তথ্য প্রতিমন্ত্রীর উচিত পদত্যাগ করা।

সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত চায় জাতিসংঘ

সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত চায় জাতিসংঘ

সম্প্রতি দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উত্তাল সাগর, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

উত্তাল সাগর, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

বায়ু চাপের তারতম্যের আধিক্য থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের ভ্যাপসা গরম কমে গেছে। আগামী দুই-তিন দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশব্যাপী অপ্রীতিকর ঘটনায় ৭১ মামলা,  গ্রেপ্তার ৪৫০

দেশব্যাপী অপ্রীতিকর ঘটনায় ৭১ মামলা, গ্রেপ্তার ৪৫০

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।

চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের টিজার উদ্বোধন তথ্যমন্ত্রীর

চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের টিজার উদ্বোধন তথ্যমন্ত্রীর

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ এর টিজার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।আজ সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রের তিনটি টিজার উদ্বোধনকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এসব হামলা করা হয়েছে।

পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক

পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে : সেতু মন্ত্রী

বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে : সেতু মন্ত্রী

দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আর কোন শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয় : প্রধানমন্ত্রী

আর কোন শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে যেন ’৭৫ এর মত হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের পুনারাবৃত্তি না ঘটে এবং আর কোন শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

শেখ রাসেলের জন্মদিনে ট্রেনের শিশু যাত্রীরা পেল উপহার

শেখ রাসেলের জন্মদিনে ট্রেনের শিশু যাত্রীরা পেল উপহার

ট্রেনের শিশু যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি

রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি

রংপুর ও ফেনীর পুলিশ সুপার (এসপি) সহ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।আজ সোমবার (১৮ অক্টোবর)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

‘শেখ রাসেল স্বর্ণ পদক’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

‘শেখ রাসেল স্বর্ণ পদক’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং ’৭৫ এর ১৫ আগষ্ট পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শাহাদৎবরণকারী শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শেখ রাসেল স্বর্ণ পদকসহ অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

মাদকবিরোধী অভিযান: রাজধানীতে গ্রেপ্তার ৪২

মাদকবিরোধী অভিযান: রাজধানীতে গ্রেপ্তার ৪২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে চালিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে   ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।