জাতীয়

আবারও বাড়ছে সংক্রমণ,স্বাস্থ্য ডিজির সতর্কবার্তা

আবারও বাড়ছে সংক্রমণ,স্বাস্থ্য ডিজির সতর্কবার্তা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেনে,প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে ফলে  আমাদের সবাইকেই সচেতন হতে হবে ।

ভারী বর্ষণের আভাস

ভারী বর্ষণের আভাস

দেশের সমুদ্রবন্দরগুলো ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও ঢাকাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করুন: প্রধানমন্ত্রী

ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এদেশে ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে।

আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে ফজলি আম ও বাগদা চিংড়ি

আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে ফজলি আম ও বাগদা চিংড়ি

চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আমের পর এবার রসালো, আঁশবিহিন, আকারে বিশাল ফজলি আম এবং কালো ডোরা কাটা বাগদা চিংড়ি খুব শীঘ্রই জিওগ্রাফিক্যাল ইনডিকেটর বা জি-আই সনদ পেতে যাচ্ছে। সরকারের পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগের রেজিস্টার মো. আবদুস সাত্তার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

ডেঙ্গু : হাসপাতালে আরো ১৫১ জন

ডেঙ্গু : হাসপাতালে আরো ১৫১ জন

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১৫১ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১০৫ জন ঢাকায় এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ঢেউটিন এবং নগদ অর্থ বরাদ্দ

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ঢেউটিন এবং নগদ অর্থ বরাদ্দ

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একশত বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশত প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে । 

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কাদের

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

২০৩০ সালে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা হবে ৩৫ লাখ টন : খাদ্যমন্ত্রী

২০৩০ সালে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা হবে ৩৫ লাখ টন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। সম্প্রতি একনেকে ৩০টি সাইলো নির্মাণের অনুমতি পাওয়া গেছে বলেও তিনি জানান।

দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

মঙ্গলবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে সারাদিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে ‘শেখ রাসেল দিবস’- ২০২১ উদযাপন

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে ‘শেখ রাসেল দিবস’- ২০২১ উদযাপন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস’-২০২১ উদযাপন করা হয়েছে।