জাতীয়

দক্ষিণ কোরিয়া সফরে গেলেন সেনাপ্রধান

দক্ষিণ কোরিয়া সফরে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে রবিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এ অংশ নেবেন তিনি।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

আজ ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দু’টি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শেখ রাসেল দিবস

আজ শেখ রাসেল দিবস

আজ (১৮ অক্টোবর) সোমবার, শেখ রাসেল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

ডিজিটাল আর্থিক সেবা পাচ্ছেন কৃষকরা

ডিজিটাল আর্থিক সেবা পাচ্ছেন কৃষকরা

প্রান্তিক কৃষকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ও আদর্শ প্রাণিসেবার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রান্তিক কৃষকেরা ডিজিটাল আর্থিক সেবার পাশাপাশি বিমা সুবিধা, নিরাপদ লেনদেনের জন্য চেহারা শনাক্তকরণ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাহক সুবিধা পাবেন।

পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল

পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত ও তাদের দোসররা কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেছেন,বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা (বিএনপি) পৌঁছাতে পারেনি।

ডেঙ্গু আক্রান্ত আরও ২০১ জন

ডেঙ্গু আক্রান্ত আরও ২০১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২০১ জন। রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক। 

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পুনর্নির্ধারণ

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পুনর্নির্ধারণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর ছুটি পুনর্নির্ধারণ করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসাবে বর্ণনা করে বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

সাম্প্রদায়িক সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছি।

জনস্বাস্থ্য উন্নয়নে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য: রাষ্ট্রপতি

জনস্বাস্থ্য উন্নয়নে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য: রাষ্ট্রপতি

জনস্বাস্থ্য উন্নয়নে সবার জন্য টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান তিনি।

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমননার ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার পল্টন ও রমনা থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজারের বেশি আসামি করা হয়েছে।