ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় মাঠে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেলেন এবারের লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
খেলা
মাঠে অশোভন আচরণের জন্য চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে।
মাঠের স্ট্যাম্প ভাঙ্গা আর অ্যাম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের পর সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে তাকে 'ভিলেন' বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তার স্ত্রী উম্মে আল হাসান।
শুরু হল ইউরো কাপ। প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে সহজ জয় পেল ইটালি। ৩-০ গোলে জিতল তারা।প্রথমার্ধ গোল শূন্য ভাবেই শেষ হয়।
আবাহনী-মোহামেডান ম্যাচে আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙার পর খালেদ মাহমুদ সুজনের সাথে বিতণ্ডার ঘটনায় ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।
লক্ষ্য ১৪৬ রানের। শেরে বাংলায় ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ধুঁকছে আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহীম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।
লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে
বারানকুইলাতে মিগুয়েল বোর্হার স্টপেজ টাইমের চতুর্থ মিনিটের গোলে দুই গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক কলম্বিয়া।
মুসলিম মানেই সন্ত্রাসবাদ। একই সাথে এশিয়ান বংশোদ্ভুত ও মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করে আগেই সংবাদের শিরোনামে চলে এসেছিলেন ইংল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার অলি রবিনসন। ন্যক্কারজনক এই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে নেন তিনি।
ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধ ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কপাল পুড়েছে। ২-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের পতাকাবাহীরা।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।
বিশ্বকাপের বাছাই পর্বে শনিবার অনায়াসে জিতল ব্রাজিল। ইকুয়েডরকে তারা হারিয়ে দিল ২-০ ব্যবধানে। ইকুয়েডরের বিরুদ্ধে প্রথমার্ধে গোল করতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে সেলেসাওদের এগিয়ে দেন রিচার্লিসন। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার।
প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।
বার্সেলোনার হয়ে সারা মৌসুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।
শুরু হতে যাচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামবে আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি।
সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে। নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউয়ি ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে বসিয়ে দিলেন শক্ত ভিতে। বুধবার প্রথম দিনের শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তুলেছে।