দীর্ঘ জল্পনার অবসান। সমস্ত মন কষাকষি দূরে সরিয়ে প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বর্ধিত করতে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদপত্র মার্কা-র রিপোর্ট অনুযায়ী চুক্তি চূড়ান্ত, খুব শীঘ্রই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ লিওর। স্বাভাবিকভাবেই নতুন মৌসুমে আর্জেন্টিনার নতুন ক্লাবে যোগদানের জল্পনা ছিল চর্চার শিরোনামে।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
খেলা
কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আর্জেন্টিনায় হচ্ছে না কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট। সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতা শুরু হতে বাকি ছিল আর ১৩ দিন
ভিসেন্তে দেল বস্কের টিকিটাকা ক্লাব ফুটবলে সফলভাবে কার্যকর হয়েছিল তাঁর হাত ধরে। আবার আধুনিক ফুটবলে ‘ফলস নাইনে'র সবচেয়ে সফল প্রয়োগও বোধহয় তিনিই করেছে। ২০০৮-০৯ এবং ২০১০-১১ বার্সাকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগে দেওয়া সেই পেপ গার্দিওলা। শনিবার এস্তাদিও দো দ্রাগাও-তে কীভাবে এতবড় ভুলটা করলেন, ভেবে কুল-কিনারা পাচ্ছেন না রিও ফার্দিনান্দ, জো কোল, জোলেওন লেসকটরা।
কেই হাভার্টজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে চেলসি। পোর্তোর এস্তাদিও ডো ড্রাগাওর মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিরতির তিন মিনিট আগে জয়সূচক গোলটি করেন জার্মান তারকা হাভার্টজ।
শেষটা রাঙাতে পারলো না বাংলাদেশ। পূরণ হলো না লঙ্কানদের হোয়াইটওয়াশ করার ইচ্ছাও। বরং ওয়ানডে সিরিজের শেষটা হলো বাংলাদেশের খুবই বাজে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার বাংলাদেশকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা
জিততে হলে ডিঙ্গাতে হবে বড় স্কোর। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজেহাল অবস্থা বাংলাদেশের। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার করা ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে সাকিব ও নাঈম। দলীয় ২৮ রানে ফিরেন তামিম।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শুরু ছিল শ্রীলঙ্কার। শেষ অবধি তাসকিনের পেস তোপে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। দুটি উইকেট খোয়া গেছে সফরকারীদের, দুটি উইকেটই পেয়েছেন তাসকিন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এখন হোয়াইটওয়াশ হওয়ার মুখে তারা
রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। বুধবার (২৬ মে) সকালে রিয়াল ম্যানেজমেন্টকে জিজু জানিয়ে দিলেন তিন আর থাকছেন না।
আগে থেকে ছিলেন সেরা পাঁচে। যা ছিল মিরাজের ক্যারিয়ার-সেরা র্যাংকিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ওয়ানডেতে দারুণ বোলিংয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন বাংলাদেশের এই স্পিনার। এর মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশী কোনো বোলার ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ের মাঝে থাকার কৃতিত্ব দেখালেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারেরমত ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। যার সুবাদে ২০ পয়েন্ট সংগ্রহ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে তামিম বিগ্রেড।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মুশফিকুর রহিম। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানে সাকিবকে টপকে যান মুশফিক।
ব্যাটিং বিপর্যয় কিংবা বৃষ্টি, শঙ্কার মেঘ উড়াউড়ি করলেও শেষটা রঙীন। মুশফিকের চোখজুড়ানো দায়িত্বশীল সেঞ্চুরি, সঙ্গে বোলারদের সমন্বিত প্রচেষ্টা। সব মিলিয়ে বৃষ্টি বিঘ্নিত দিনেও চওড়া হাসি টাইগারদের।
মুশফিকুর রহিমের দায়িত্বপূর্ণ সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে বাংলাদেশ।
সফরকারি শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ জয়ের জন্য মাঠে নাম টাইগাররা। বেলা ১টায় শুরু হবে দুই দলের ময়দানী লড়াই।