ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চাম্পিয়ন্স লীগের ফাইনালে যেতে পারলো নেইমারের পিএসজি। ফাইনালে যেতে হলে নেইমারদের দরকার ছিল ২-০ গোলের জয়।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
খেলা
করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অলরাউন্ড ক্রিকেটার থিসারা পেরেরা। ২০১৪ বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেরেরা দ্বীপরাষ্ট্রের সাবেক অধিনায়কও বটে।
দুই ইনিংস মিলেও শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসের রানের সমান করতে পারল না মুমিনুলরা। অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমের স্পিন ঘুর্ণিতে কুপকাত টাইগাররা। শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে ২০৯ রানের বিশাল ব্যবধানে। দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়েছেন জয়াবিক্রম।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বড় হারের অপেক্ষায় সফরকারীরা। ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় রোববার চতুর্থদিন শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৭৭ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ২৬০ রান। হাতে পাঁচ উইকেট।
৪৩৭ রানের মতো লক্ষ্য পাড়ি দেয়া নিশ্চয়ই উদ্দেশ্য ছিল না বাংলাদেশের। দেড় দিন ব্যাটিং করে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ড্র করার সুযোগ ছিল মুমিনুল হকের দলের। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ধরন দেখে মনে হয়েছে, জয় একটু দূরেই।
‘ক্ল্যাশ অব টাইটানস’। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচকে এই আখ্যাই দেওয়া হচ্ছিল। আর হবে নাই বা কেন? দুই ইনিংস মিলিয়ে উঠল চারশোরও বেশি রান। দুই দলের ব্যাটসম্যানরা হাঁকালেন ৩০টি ছয়। একদিকে আম্বাতি রায়ডুর ২৭ বলে ৭২ রানের সৌজন্যে চেন্নাই পেরল ২০০-র গণ্ডি।
দলীয় রান ৫০০ হতে আরও ৭ রান বাকী ছিল। হাতে আছে ৩ উইকেট। তবুও ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। পাল্লেকেলের দ্বিতীয় টেষ্টের তৃতীয় দিনের প্রথমেই ২৪ রান যোগ করতেই প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।
প্রথম দিনটা হতাশায় কাটলেও দ্বিতীয় দিনে দারুণ রূপে দেখা গেল তাসকিন আহমেদকে। দারুণ বোলিংয়ে রাঙালেন প্রথম সেশন। নিলেন দুটো উইকেট। দ্রুত রান তোলার নেশায় থাকা লঙ্কান বাহিনীও দ্বিতীয় দিনে অনেকটা কোণঠাসা।
পাল্লেকেলেতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বড় স্কোরের পথে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরিতে দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ২৯১ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো।
শ্রীলংকায় পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে। সিরিজ জেতার লক্ষ্যে আজ মাঠে নেমেছে টাইগাররা।
মহামারীর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দ্রুতই শুরু হওয়ার কথা এই লিগের। যদিও তা নিয়ে আছে সংশয়। তবে এরই মাঝে প্লেয়ার্স ড্রাফট থেকে পরিবর্তিত (রিপ্লেসমেন্ট) খেলোয়াড় নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
মার্কিন বাস্কেটবল তারকা কেইরি আরভিং বলেছেন, রমজানে তিনি মুসলিম সম্প্রদায়ের অংশ হিসেবেই রোজা রাখছেন।
স্প্যানিশ লা লিগায় গ্রিজমানের জোড়া গোলে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে মেসিবাহিনী।
বোলারদের জন্য উইকেটে কিছুই ছিল না। পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ১৭টি। রান উঠেছে দুই দল মিলিয়ে তেরশ। এমন ম্যাচ ড্র না হয়ে উপায় নেই। অনুমিতভাবে ড্রই হয়েছে পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট।
অবশেষে ভাঙল দিমুথ করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভার ম্যারাথন জুটি। পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই ধনঞ্জয়কে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।