বিশ্ব

কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

জাপানের জন্মহার ২০২২ সালে টানা সপ্তম বছরে কমেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২২ সালে উর্বরতার হার (ফার্টিলিটি রেট) বা একজন নারী তার জীবদ্দশায় জন্ম নেওয়া সন্তানের গড় সংখ্যা ছিল ১ দশমিক ২৫৬৫১।

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৯

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৯

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে প্রধান বিরোধী নেতা ওসমানে সোনকোকে জেলে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

কলোরাডো অঙ্গরাজ্যে মার্কিন বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আশপাশে থাকা কর্মকর্তারা তাকে মাটি থেকে তুলতে ছুটে যান। তবে কারও সাহায্য ছাড়া একাই প্রেসিডেন্ট নিজ আসনে ফিরে যান।

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে আবারও উঠে এসেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করেন তিনি। 

ইমরান খানের দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার

ইমরান খানের দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার

পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে লাহোরে তার বাসভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে আটজন আহত হয়েছে।

ব্রিকস সম্মেলনে গেলেই গ্রেফতার পুতিন!

ব্রিকস সম্মেলনে গেলেই গ্রেফতার পুতিন!

ইউক্রেন যুদ্ধে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল রাশিয়া। এবার দক্ষিণ আফ্রিকায় জোরালো হচ্ছে রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেফতারের দাবি। দেশটির প্রধান বিরোধী দলের সাফ কথা, ব্রিকস সম্মেলনে অংশ নিতে গেলে পুতিনকে গ্রেফতার করতে হবে।

যুক্তরাজ্যে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ট্রেন চালকদের ধর্মঘট

যুক্তরাজ্যে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ট্রেন চালকদের ধর্মঘট

বেতনভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামলেন যুক্তরাজ্যের ১২ হাজার ট্রেন চালক। বুধবার (১ মে) এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রেন চালকদের ইউনিয়ন এএসএলইএফ জানায়, সরকারের সাথে বেতনভাতা ইস্যুতে চলা আলোচনার ফলপ্রসূ সমাধান চান তারা। 

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ৫

পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি।বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখান করার বেইজিংয়ের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’, বিশেষ করে সাম্প্রতিক ‘উস্কানিমূলক’ চীনা আচরণের প্রেক্ষিতে।খবর এএফপি’র।

শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লাখ ডিম পাঠাবে ভারত

শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লাখ ডিম পাঠাবে ভারত

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সংকটে আবারও পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে ডিমের উৎপাদন। তাই চাহিদা মেটাতে দেশটিতে পাঁচটি খামার থেকে প্রতিদিন ১০ লাখ ডিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্কে যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিল জার্মানি।

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

সুদান সংঘর্ষ, এতিমখানায় আটকা পড়া ৬০ শিশুর মৃত্যু

চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল।