তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে ৫৯ শতাংশ প্রবাসী ভোটার রিসেপ তাইয়েপ এরদোগানকে ভোট দিয়েছেন।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বিশ্ব
যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়া আরও জানিয়েছে, ‘ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না।’
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ সোমবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি তার বার্তায় তুরস্কের সাথে সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন।
ফের উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গত কয়েক দিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে দেশটির এ রাজ্যে, আজও তীব্র সংঘাত চলছে। সেখানে প্রায় ৪০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এ ছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলেও।
ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে পূজা পাঠের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করা হয়। এসময় ক্ষমতা হস্তান্তরের প্রতীক সোনার রাজদণ্ড বা সেঙ্গল স্পিকারের আসনের পাশে স্থাপন করা হয়।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় তুষারধসে নারী ও শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার ভোরে গিলগিট-বালতিস্তান প্রদেশের আস্তোর জেলায় তুষার ধসের এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের (রানঅফ) ভোট অনুষ্ঠিত হবে আজ রোববার। আজকের ভোটেই তুর্কিরা নির্দিষ্ট করবেন যে তারা কাকে প্রেসিডেন্ট হিসেবে চান। এরদোগান কি দুই দশকের ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন নাকি কামাল কিলিচদারুগ্লু নতুন শুরু করবেন তা জানা যাবে রাতেই।
ঘানার সাবানাহ অঞ্চলে বেশকিছু যাত্রী বহনকারী নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন যাত্রী।
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ রাশিয়ান ড্রোন হামলার পর কিয়েভে একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার এ কথা বলেছেন।
তুরস্কে রজব তাইয়্যিপ এরদোগান ৫২.৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হবেন। আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগ্লু পাবেন ৪৭.৩ ভাগ ভোট। তুরস্কে আজ রোববার দ্বিতীয় রাউন্ডের ভোটের ঠিক আগ দিয়ে কোন্ডা নামের এক সংস্থার জরিপে এমন কথাই বলা হয়েছে। তবে ভোট মানেই খেলা এবং তাতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।
ফের তাইওয়ান প্রণালীতে দেখা গেছে চীনের বিমানবাহী রণতরী শানডং। শনিবার দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বেলারুশ সীমান্তে পেসকভ অঞ্চলে দুটি ড্রোন হামলা থেকে বিস্ফোরণে রাশিয়ার একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে গেছে।স্থানীয় গভর্নর মিখাইল ভেদেরনিকভ শনিবার এ কথা জানিয়েছেন।