বিশ্ব

২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

ইমরানের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি দল ত্যাগ করছেন না। গত ১৭ মাস ধরে তিনি এই পদে ছিলেন।

ইমরান খানের বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইমরান খানের বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান খান পার্কের বাসভবনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনলাইনে সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ইমরান খান এই তথ্য জানান। 

ইমরান খানের দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার

ইমরান খানের দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে পাকিস্তান সরকার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

এক দিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি

এক দিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি

শেয়ার মার্কেটের খেলায় বেকুব বনে গেলেন ‘ধূর্ত টার্মিনেটর’। মাত্র এক দিনে মেঘাচ্ছন্ন বাজারে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট।

বাখমুত দখলের পর নতুন যে নাম দিয়েছে রাশিয়া

বাখমুত দখলের পর নতুন যে নাম দিয়েছে রাশিয়া

আগামী ১ জুনের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে বলে প্রতিজ্ঞা করেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান দেনিস পুশিলিন ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শন করেছেন। 

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মাওয়ার’

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মাওয়ার’

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপে ব্যাপক শক্তি নিয়ে ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় ‘মাওয়ার’। স্থানীয় সময় বুধবার বিকেলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এতে ব্যাপক প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্বীপটি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার মা-বাবা, প্রযুক্তি কোম্পানি এবং নিয়ন্ত্রকদের জন্য কঠোর সতর্কতা জারি করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শিশুদের মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বলে প্রমাণ বাড়ছে।

একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার

একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার

ভারতে কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৪ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্য পরিদর্শন করেছেন।এই অঞ্চল দখলে নিতে রুশ সৈন্যদের প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে মঙ্গলবার জেলেনস্কি সেখানে যান।

পাশ্চাত্যকে প্রতিরোধ করতে অনেক গভীরে পরমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান

পাশ্চাত্যকে প্রতিরোধ করতে অনেক গভীরে পরমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান

পাশ্চাত্যের অবরোধ উপেক্ষা করে ইরান নতুন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা নির্মাণ করছে। বিশ্বশক্তিগুলোর সাথে ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার সক্রিয় করা নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করে ইরান। 

আগ্রাসী রুশ যুদ্ধবিমানের ওপর যেভাবে নজর রাখছে ন্যাটো

আগ্রাসী রুশ যুদ্ধবিমানের ওপর যেভাবে নজর রাখছে ন্যাটো

এস্তোনিয়ার আমারি বিমানঘাঁটির রানওয়ের ঠিক পাশে বিমান ক্রুদের বিশ্রাম নেয়ার একটি ঘরে টিভিতে জনপ্রিয় মার্কিন সিরিজ ফ্রেন্ডসের পুরনো সব এপিসোড চলছিল। ক্ররা টেবিলের ওপর পা তুলে, হাতে কফির মগ নিয়ে একে অন্যের সাথে ঠাট্টা মশকরা ও গল্প করছিলেন।

রাশিয়ার বেলগোরদ সীমান্তে ৭০ হামলাকারী নিহত

রাশিয়ার বেলগোরদ সীমান্তে ৭০ হামলাকারী নিহত

রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ২৪ ঘণ্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলে। এত ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় বাহিনী নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

সুদানের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য ঘোষণা

সুদানের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য ঘোষণা

সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল সুদানের যুযুধান দুই পক্ষ। মঙ্গলবার তা অমান্য করেই দুপুর পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে লড়াইয়ের তীব্রতা কমেছে।