সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদসহ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সাথে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে একটি প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষ হচ্ছে।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
বিশ্ব
এভারেস্টে নিখোঁজ তিন নেপালি পর্বতারোহীর সন্ধান কার্যক্রম বন্ধ করে দিয়েছে উদ্ধারকারীরা। কর্মকর্তারা শনিবার বলেছেন, পর্বতারোহণের চলতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বতে প্রথম এই প্রাণহানির ঘটেছে ।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করে শান্তির জন্যে আলোচনা শুরু করা।
জার্মানী শনিবার শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করছে। গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এসব বিদ্যুৎ কেন্দ্র। আর এর মধ্যদিয়ে দেশটিতে পরমাণু যুগের অবসান ঘটতে যাচ্ছে।
ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। স্থানীয় সূত্র এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভারতের উত্তর প্রদেশের রাজ্য পুলিশ শুক্রবার জানিয়েছে, গত ছয় বছরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা সব মিলিয়ে ১৮৩ জন অভিযুক্ত দুষ্কৃতিকারীকে এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) হত্যা করেছে। তার মধ্যে রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আসাদ এবং তার সঙ্গীরাও রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোক বোম‘ হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রিফেকচারে বক্তৃতা দেয়ার সময় তার ওপর এই বোমা নিক্ষেপ করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার সময় বলেছেন, তিনি ২০২৪ সালে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুত’ তার সিদ্ধান্ত জানাবেন।
ভারতে ক্ষমতাসীন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুশিয়ার করে বলেছেন, ২০২৬ নয়, ২০২৫ সালেই বাংলা থেকে বিদায় নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল।
ভারতে নতুন করে ১১ হাজার ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ সংখ্যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ।
এতে কোভিড-১৯ রোগে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬২২ জনে দাঁড়ালো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।
ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি। সাধারণত পশ্চিমবঙ্গের গরমে আদ্রতা অনেক বেশি থাকে। কিন্তু এবার এই গরম ব্যতিক্রমী। অত্যন্ত শুকনো গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লু বা শুকনো গরম হাওয়া বইছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি ও সিবিসির।
নরওয়ে বৃহস্পতিবার অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ ‘গোয়েন্দা কর্মকর্তাকে’ বহিস্কারের ঘোষণা দিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।
ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী এমন ইঙ্গিতই দিয়েছেন।