জনসংখ্যাবিদরা নিশ্চিত নন ঠিক কখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে, কারণ তারা তাদের সাধ্যমতো সেরা অনুমানের ওপর নির্ভর করছে। তবে তারা জানে, এখন পর্যন্ত এটি যদি না ঘটে থাকে, শিগগিরই এটি ঘটতে চলেছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসঙ্ঘ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৫০০ -এর কাছাকাছি পৌঁছেছে। বাস্তব সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি।
নিউইয়র্কে ফৌজদারি মামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পাশাপাশি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবারো নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন।
মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং অঞ্চলে এই হামলা চালায় সামরিক বাহিনী।
ভারতের পাঞ্জাবে একটি সেনা ঘাঁটিতে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে।বুধবার (১২ এপ্রিল) সকালে পাঞ্জাব রাজ্যের বাথিন্দা সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে।
গোমূত্র বহু রোগের মহা ওষুধ হিসেবে প্রচার করে থাকে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এবার ওই মতবাদে জোর ধাক্কা দিলো দেশটিরই কেন্দ্রীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান ভেটেনিয়ারি রিসার্চ ইন্সটিটিউট। গবেষণা সংস্থাটি জানিয়ে দিয়েছে, গোমূত্রে রয়েছে মারাত্মক কিছু ব্যাকটেরিয়া। তাই গোমূত্র মানুষের পক্ষে মারাত্মক।
যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্রিফিংয়ের সর্বশেষ অবস্থান তুলে ধরার সময় তার এই বক্তব্য প্রকাশ করা হয়।
ইতালি অভিমুখে অভিবাসীদের স্রোত ব্যাপকভাবে বেড়েছে। মূলত উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর মরিয়া চেষ্টা কেবলই বাড়ছে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে করা যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস হয়েছে। এসব নথি থেকে বিভিন্ন চমকপ্রদ তথ্য জানা যাচ্ছে। এবার জানা গেল ইউক্রেনে অবস্থান করছেন পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনারা।
ফাঁস হওয়া পেন্টাগনের গোপন রিপোর্টে – যেটি বিবিসি দেখেছে – পরিষ্কার বোঝা যায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর গোয়েন্দা নজরদারি করছে।রিপোর্টে ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের অন্য কটি মিত্র দেশের প্রসঙ্গও রয়েছে।
দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলীয় একটি শহরের কিছু অংশ দাবানলে পুড়ে গেছে। এতে কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস করে। প্রবল বাতাসের কারণে কয়েকশ নাগরিক দাবানল থেকে বাঁচতে পালিয়ে যেতে বাধ্য হয়।
মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
খুবই স্পর্শকাতর মার্কিন নথিপত্র ফাঁস দেশটির জাতীয় নিরাপত্তার জন্যে গুরুতর ঝুঁকি তৈরি করছে। এসব নথির অধিকাংশই ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসনকে মোকাবেলায় আরো ‘কার্যকর ও আক্রমনাত্মক’ ধাচের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
দোনবাস অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত বাখমুত শহরের অবস্থা এখন নরক, ৭৫ ভাগ রুশ সেনাদের হাতে বলে জানান ওই অঞ্চলের প্রধান নেতা দেনিস পুশিলিন।