পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
রমজানের শেষ ১০ দিন মসজিদুল হারামে আগত ওমরাপালনকারী ও মুসল্লিদের নিরাপত্তা ও সব ধরনের সুবিধা নিশ্চিত করতে জরুরি দিকনির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যথাক্রমে ৪০ মিলিয়ন রিয়াল (১০.৭০ মিলিয়ন ডলার) ও ৩০ মিলিয়ন রিয়াল দান করার মাধ্যমে তৃতীয় জাতীয় দাতব্য কাজ অভিযান শুরু করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কোভিড জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেনিয়ায় নিহত একজন খ্যাতনামা পাকিস্তানি অনুসন্ধানী সাংবাদিকের স্ত্রী তার স্বামীকে গুলি করে হত্যার ঘটনার স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন।
এবার ভালই বিপাকে পড়লেন বৌদ্ধদের আধ্যাত্মিক গুরু দালাই লামা। প্রকাশ্যে জিহ্বা বাড়িয়ে এক শিশুকে চুম্বন করায় বিশ্বজুড়ে প্রচণ্ড বিতর্কের ঝড় উঠেছে।
হিন্দুদের রামনবমী উৎসবের পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সংঘর্ষের জেরে পূর্ব ভারতের শিল্পশহর জামশেদপুরে দাঙ্গা পুলিশ নামানো হয়েছে।ঝাড়খন্ড রাজ্যের ওই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা, সাময়িকভাবে বন্ধ আছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু নথি, মানচিত্র, বিভিন্ন নকশা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
কুয়েত রোববার একটি নতুন সরকারের নাম ঘোষণা করেছে। পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের তিন বছরের মধ্যে দেশটিতে এটি সপ্তম সরকার। খবর এএফপি’র।
তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝে ভাসছে একটি নৌকা। এরই মধ্যে নৌকাটিতে পানি উঠতে শুরু করেছে। সহায়তাকারী সংস্থা অ্যালার্ম ফোনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার জবাব দিতে বৈঠকে বসেছে হামাস ও হিজবুল্লাহ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শুক্রবার বৈঠক হয়েছে মাক্রোঁর। সেখানে তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডায়ের লাইয়েন।
ভারতে গত পাঁচ বছরে বাঘের সংখ্যা ৬.৭৪ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১৬৭। ২০১৮ সালে সংখ্যাটি ছিল দুই হাজার ৯৬৭। সংরক্ষণ প্রকল্প ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তিতে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের মহীশুরে বাঘশুমারির এ তথ্য প্রকাশ করেন।
সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।