সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
বন্দুকধারীরা নাইজেরিয়ার জামফারা রাজ্যে অন্তত ৮০ জনকে অপহরণ করেছে। অপহৃতদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দারা শনিবার এ তথ্য জানিয়েছেন।
সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় আক্রমণ শুরু হয়। খবর এনডিটিভির।
ভূমধ্যসাগর থেকে ৩৩৯ অভিবাসীকে উদ্ধার করে ইতালির দক্ষিণের বন্দর ব্রিন্ডিসিতে নিয়ে এসেছে মানবিক সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএফএস) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস। অভিবাসীরা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলংকার নাগরিক বলে জানিয়েছেন এমএফএস। শুক্রবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
তুষার আচ্ছাদিত আন্দিয়ান আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ধোঁয়া উড়াছে। যা স্থানীয় বাসিন্দাদের আরেকটি মারাত্মক অগ্ন্যুৎপাতের হুমকির ইঙ্গিত দিচ্ছে। অগ্নুৎপাত ঘটলে আশেপাশের ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।
৪৮ ঘণ্টার মধ্যে জার্মানির রাষ্ট্রদূতকে চাদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কূটনৈতিক শিষ্টাচার না মানার অভিযোগে মূলত তাকে বহিষ্কার করা হচ্ছে।
জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে।সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে।
উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, পিয়ংইয়ংয়ে বেইজিংয়ের নতুন রাষ্ট্রদূত দেশটির রাজধানীতে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মহামারী শুরু হওয়ার পর থেকে কঠোর অবরোধ বজায় রাখার পর তিনি পদ গ্রহণ করলেন।
ভারতের দ্বাদশ ক্লাসের ইতিহাস বই থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্বলিত অধ্যায়টি সরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি বদল ঘটানো হয়েছে পাঠ্যবইতে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
তুষার ঝড়ের দুই দিন পর শুক্রবার কানাডার পূর্বাঞ্চলের কয়েক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। ভয়াবহ ওই দুর্যোগে তিন ব্যক্তির প্রাণহানী ও ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে মন্ট্রিয়েলে ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়েছে।
কুইবেকের প্রায় ৪৬০,০০০ বাড়ি বিদ্যুৎ বিছিন্ন হয়ে অন্ধকারে ছিল।
জেরুসালেমের আল-আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরাইলি পুলিশের হামলার জেরে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পর্যটকও রয়েছেন।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করার কথা ঘোষণা করেছে চীন। ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সাথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠকের প্রেক্ষাপটে ক্ষুদ্ধ চীন এই ঘোষণা দিলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং তার জনপ্রিয়তার মাত্রা এখন ৪০ শতাংশেরও নিচে। তাই প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচনে জো বাইডেন শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।