ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ভারতের উত্তর প্রদেশের রাজ্য পুলিশ শুক্রবার জানিয়েছে, গত ছয় বছরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা সব মিলিয়ে ১৮৩ জন অভিযুক্ত দুষ্কৃতিকারীকে এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) হত্যা করেছে। তার মধ্যে রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আসাদ এবং তার সঙ্গীরাও রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোক বোম‘ হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রিফেকচারে বক্তৃতা দেয়ার সময় তার ওপর এই বোমা নিক্ষেপ করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার সময় বলেছেন, তিনি ২০২৪ সালে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুত’ তার সিদ্ধান্ত জানাবেন।
ভারতে ক্ষমতাসীন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুশিয়ার করে বলেছেন, ২০২৬ নয়, ২০২৫ সালেই বাংলা থেকে বিদায় নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল।
ভারতে নতুন করে ১১ হাজার ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ সংখ্যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ।
এতে কোভিড-১৯ রোগে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬২২ জনে দাঁড়ালো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।
ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি। সাধারণত পশ্চিমবঙ্গের গরমে আদ্রতা অনেক বেশি থাকে। কিন্তু এবার এই গরম ব্যতিক্রমী। অত্যন্ত শুকনো গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লু বা শুকনো গরম হাওয়া বইছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
কানাডার পশ্চিম উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে সুনামির কোন আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি ও সিবিসির।
নরওয়ে বৃহস্পতিবার অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ ‘গোয়েন্দা কর্মকর্তাকে’ বহিস্কারের ঘোষণা দিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।
ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী এমন ইঙ্গিতই দিয়েছেন।
ভারতের লোকসভায় এখন পর্যন্ত সাতবার এমপি নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারেরও একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে এ পর্যন্ত তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা।
পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে মিগ–২৯ যুদ্ধবিমান দিতে অনুরোধ করেছিল ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের সরকার।
পাকিস্তানে নিজেদের দূতাবাস কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সুইডেন। দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে সুইডেনের সরকার।
অনলাইনে ফাঁস হওয়া পেন্টাগনের গোপনীয় তথ্য বলছে, যুক্তরাষ্ট্র মনে করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
ভারতের একটি শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘কলাক্ষেত্র’ – যা বিশেষ করে ভরতনাট্যম নাচ শিক্ষার কেন্দ্র হিসেবে সুপরিচিত – সেখানকার একজন ফ্যাকাল্টি সদস্য এবং তিনজন বদলি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তা নিয়ে শুরু হয়েছে হৈচৈ।
সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।