জাপান এবং দক্ষিণ কোরিয়া নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠকের কয়েক ঘণ্টা আগে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
এস্টোনিয়ার আকাশে বুধবার রুটিন টহল দিচ্ছিল একটি জার্মান এবং একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান। অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্টোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে। ঠিক তখনই জার্মানি ও যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে। তবে কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি।
জাতিসঙ্ঘ পরমাণু সংস্থা বলেছে, লিবিয়ার একটি স্থান থেকে আনুমাণিক ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম উধাও হয়ে গেছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প দুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন।
জাল নথির মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাদিক আইল্যান্ডসে আজ বৃহস্পতিবার ভোরে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো বিব
পাকিস্তানের যে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার থেকে বিরোধী নেতা ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করছিল, তারা মি. খানের বাড়ির আশেপাশের এলাকা থেকে সরে গেছে।
চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাতেই ক্ষুব্ধ বিজেপি। শি জিনপিং-কে সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট।
কোনো কাজ না করায় জাপান পার্লামেন্ট আইনপ্রণেতা ওশিকাজু হিগাশিতানিকে বহিষ্কার করেছে। গত ৭০ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কোনো এমপিকে বহিষ্কার করা হলো।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার একটি রুশ ক্ষেপণাস্ত্র ক্রামাতোর্স্ক শহরে আঘাত হানে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেন-পন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্রেডির আঘাতে প্রবল বৃষ্টি ও মাটি ধসে এখন পর্যন্ত মালউইয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। দেশটির সরকার দক্ষিণের ১০টি জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে।
পাকিস্তানের লাহোরে দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশ ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের মধ্যে সংঘর্ষ চললেও এখনো সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসাটি ঘিরে রেখেছে পুলিশ, ইতোমধ্যে তাদের শক্তিও বাড়ানো হয়েছে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো বলেছেন, তিনি চীনের সাথে তার দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান। এই পদক্ষেপের অর্থ হলো, তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
ইউক্রেনের উপকূলে এবার রুশ হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কৃষ্ণসাগরের আকাশে মঙ্গলবার আমেরিকার একটি নজরদারি ড্রোনকে গুলি চালিয়ে ভূপাতিত করেছে রুশ যুদ্ধবিমান।