ইতালির ক্যালাব্রিয়া উপকূলে নৌকাডুবির ফলে প্রায় ১৩ শ' লোক মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইতালি কর্তৃপক্ষ। মাত্র দু'সপ্তাহ আগে কাছাকাছি এলাকায় একটি জাহাজ বিধ্বস্ত হয়ে ৭৩ জনের সলিল সমাধি হয়েছিল।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সাধারণভাবে ‘হংকং ফ্লু’ নামে পরিচিত এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের জেরে ভারতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার এবং দ্বিতীয়জন দক্ষিণাঞ্চলীয় রাজ্যের কর্ণাটকের বাসিন্দা।
কয়েকদিনের মধ্যেই কালবৈশাখী আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। রাজ্যে বসন্তের প্রথম ঝড়বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যেই পরের দফার ঝড়ের জন্যও সতর্ক করে রাখলেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশ কুমার দাস। তার মতে, আগামী সপ্তাহেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
ইউক্রেনের শহরগুলোকে টার্গেট করে রাশিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে।
পুনরায় সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরান। দেশ দু’টির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
জার্মানির হামবুর্গের একটি চার্চে বৃহস্পতিবার রাতে গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য সমর্থন প্রাপ্তি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি তার বাকি জীবন ক্ষমতায় থাকার পথে থাকার প্রক্রিয়া অব্যাহত রাখলেন।
তিনি পশ্চিমবঙ্গের কোনও মন্ত্রী নন, এমনকি এমপি বা এমএলএ-ও নন। তবুও বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের নামে গোটা তল্লাটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় - এমনটাই জনশ্রুতি।গত বছরের ১১ আগস্ট এই অনুব্রত মন্ডলকেই একগুচ্ছ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য তাকে আদালতে হাজির করা হবে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশ বলখে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাদেশিক গভর্ণর মোহাম্মাদ দাউদ মুযযাম্মিল নিহত হয়েছেন।
চীনের প্রযুক্তি শিল্পের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ধনকুবের বাও ফ্যান গত মাস থেকে নিখোঁজ আছেন এবং তার এই হারিয়ে যাওয়া চীনের সাম্প্রতিক একটি প্রবণতার প্রতি আগ্রহ তৈরি করেছে। আর তা হলো – বিলিওনিয়ারদের গায়েব হয়ে যাওয়া।
ন্যাটো প্রধান স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত নগরীর নিয়ন্ত্রণ রাশিয়ার বাহিনীর হাতে চলে যেতে পারে।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে। তার দল কোভিড-১৯ মোকাবেলায় বরাদ্দ দেওয়া সরকারি তহবিলের অপব্যবহার করেছে এমন অভিযোগ ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাককারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।