জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নারী-পুরুষ সমতার বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সবমিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সমতা অর্জনে আরও অন্তত ৩০০ বছর সময় লাগবে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুর এলাকায় হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়েছে একটি বহুতল আবাসিক ভবন।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি ভার্জিনিয়অ ক্লাস পরমাণু-চালিত সাবমেরিন কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০৩০-এর দশকে এসব সাবমেরিন অস্ট্রেলিয়া পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে করা গুরুত্বপূর্ণ প্যাসিফিক নিরাপত্তা চুক্তির আলোকে এগুলো পাচ্ছে অস্ট্রেলিয়া। মার্কিণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সাবেক রুশ প্রজাতন্ত্র জর্জিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাজধানী তিবিলিসিতে দ্বিতীয় দিনের মতো পানিকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছ। এনজিওগুলোর 'বিদেশী তহবিল' গ্রহণের বিরুদ্ধে একটি বিল পার্লামেন্টে পাস হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এর ফলে জর্জিয়া পরবর্তী ইউক্রেনে পরিণত হতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশ নারী ও শিশু। নৌকাটিতে ২৭ জন যাত্রী ছিল। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
তুরস্কে গত মাসের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।
মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।
মিয়ানমারের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। এসময় তারা ধর্ষণ, শিরশ্ছেদসহ কমপক্ষে ১৭ জনকে হত্যা করে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মঙ্গলবার আঘাত হেনেছে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর কাতার নিউজ এজেন্সির।
চীনের নেতা শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বাভাবিকরকম সরাসরি ভাষায় তিরস্কার করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে “নিয়ন্ত্রণে আনতে”, “ঘিরে ফেলতে” এবং “দমন করতে” চেষ্টা করছে।
উত্তর কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, প্রশান্ত মহাসাগরে তাদের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় গুলি করে ভূপাতিত করা হলে এটি হবে ‘সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা’।
ইসরাইলের দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনের হাওয়ারা শহরে এ ঘটনা ঘটে।
ক্যানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তদন্তে একজন স্বাধীন বিশেষ তদন্তকারী নিয়োগ দেয়ার কথা সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷
অদৃশ্য হাতের কারসাজিতে' ইউক্রেনে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের সৃষ্টি হয়েছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙ মত প্রকাশ করেছেন।
তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের চ্যালেঞ্জার হিসেবে দেশটির বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারুগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।