বিশ্ব

পাকিস্তানে পৃথক হামলায় ২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে পৃথক হামলায় ২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে আদমশুমারির তথ্য সংগ্রহকারী দলের প্রহরায় নিযুক্ত পুলিশের ওপর পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।পুলিশ মঙ্গলবার এ কথা জানায়। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।

অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি : নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি : নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে উপকূলে নেওয়া হয়েছে।

তুরস্কে ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

তুরস্কে ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

তুরস্কে গত মাসের ভূমিকম্পে প্রায় ৬,৬৬০ জন বিদেশী নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ছয় হাজারের মতো লোক নিহত হয়েছে।

টার্গেট চীন : ৩টি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

টার্গেট চীন : ৩টি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা ঘোষণা করেছেন, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত নতুন এক ত্রিপক্ষীয় চুক্তিবলে আমেরিকার কাছ থেকে তিনটি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। দৃশ্যত চীনকে টার্গেট করেই এমন শক্তিবৃদ্ধি করছে অস্ট্রেলিয়া।

প্রেসিডেন্ট নির্বাচনে চ্যালেঞ্জের মুখে এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ

প্রেসিডেন্ট নির্বাচনে চ্যালেঞ্জের মুখে এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ

যে বালক একসময় রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ও দু’দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৮

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৮

ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

ইসরায়েলি প্রতিনিধিদলের ভিসা আবেদন প্রত্যাখ্যান সৌদির

ইসরায়েলি প্রতিনিধিদলের ভিসা আবেদন প্রত্যাখ্যান সৌদির

সৌদি আরবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় পর্যটন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইসরায়েলের একটি প্রতিনিধিদল ভিসার আবেদন করেছিল। কিন্তু রিয়াদ তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ : যে প্রভাব মলডোভায়

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ : যে প্রভাব মলডোভায়

অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, ভুয়া বোমাতঙ্ক, ইন্টারনেট হ্যাক, সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের জন্য ফোন, সরকারবিরোধী প্রতিবাদ- গত এক বছরে এ সবই দেখেছে ইউরোপের দেশ মলডোভা।

অভিবাসনপ্রত্যাশীদের ২২ লাখ ইউরো লুট করেছে গ্রিক সীমান্তরক্ষী

অভিবাসনপ্রত্যাশীদের ২২ লাখ ইউরো লুট করেছে গ্রিক সীমান্তরক্ষী

গত ছয় বছরে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের অন্তত ২২ লাখ ইউরো সমপরিমাণ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গ্রিক সীমান্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলায় নিহত ৩০

মিয়ানমারে মঠে সেনাবাহিনীর হামলায় নিহত ৩০

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার সেনারা নান নিন গ্রামে গোলাবর্ষণ করে বলে দাবি করেছে ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বারে বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত ও আহত হয়েছেন আরও পাঁচজন। মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে বন্দুক হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

সৌদি-ইরান চুক্তির পর বিশ্বে বৃহৎ ভূমিকা রাখতে চায় চীনের শি

সৌদি-ইরান চুক্তির পর বিশ্বে বৃহৎ ভূমিকা রাখতে চায় চীনের শি

সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার একটি চুক্তিতে বেইজিং ভূমিকা রাখার পর প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে বৈশ্বিক বিষয়গুলো পরিচালনায় আরো বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

ইরান ৫০টি জাহাজ বানাবে আইভরি কোস্টের জন্য

ইরান ৫০টি জাহাজ বানাবে আইভরি কোস্টের জন্য

ইরান ৫০টি যাত্রীবাহী জাহাজ নির্মাণের জন্য আইভরি কোস্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিম আফ্রিকার কোনো দেশের সাথে এটি তার সর্বশেষ চুক্তি।

যুক্তরাষ্ট্রে নৌকাডুবি, আট অভিবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে নৌকাডুবি, আট অভিবাসীর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে এ দুর্ঘটনা ঘটে।