পাকিস্তানে কয়েকটি আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপর্যয় ঘটেছে, আর সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিপুল বিজয় হয়েছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
জার্মানিতে জ্বালানির দাম অনেক বেড়েছে৷ মূল্যস্ফীতিও মানুষের বেতন খেয়ে ফেলছে৷ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে পড়ছে নিম্ন মধ্যবিত্ত৷
যেসব নারীদের হজ বা ওমরাহ করার ইচ্ছে আছে কিন্তু বৈধ পুরুষ সঙ্গী না থাকায় কিংবা ব্যয় দ্বিগুন হওয়ায় যেতে পারেননি তাদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। পৌর সরকার এ কথা জানিয়েছে।
উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি শনিবার ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল দুটি জেলায় লকডাউন আরোপ করেছেন। এতে ভ্রমণ নিষিদ্ধ, রাতের কারফিউ আদেশ এবং পাবলিক স্থানগুলি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
ইরানের ইভিন কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এবং কারাগারের ভেতরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) তাদের রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করতে যাচ্ছে রোববার থেকে।
রাশিয়া বলেছে, সাবেক সোভিয়েত রাষ্ট্রের দুই বন্দুকধারী শনিবার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যারা স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যেতে এসেছিল এবং এই হামলায় ১৫ জন আহত হয়েছে।
মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
ক্ষুধার রাজ্যে আরো পতন ভারতের। বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা জিএইচআই) বলছে, ২০২২-এ বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০৭তম স্থানে। গত বছর, এই তালিকায় ভারতের স্থান ছিল ১০১। অর্থাৎ, এক বছরের মধ্যে ভারত ক্ষুধাসূচকে নেমেছে অনেকটাই।
পাকিস্তানে আজ রোববার সবার চোখ দেশটির জাতীয় পরিষদের উপ-নির্বাচনের দিকে। জাতীয় পরিষদের আটটি আসনের মধ্যে সাতটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বিশ্লেষকেরা এটিকে ইমরান খানের জনপ্রিয়তার ওপর 'গণভোট' হিসেবে অভিহিত করেছেন।
তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। এছাড়া খনির মধ্যে আটকা পড়েছিল আরো অনেক মানুষ।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন উগ্রবাদীরা ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করেছে। দেশটি বিভিন্ন গ্রুপের আঞ্চলিক সহিংসতায় জর্জরিত। বছরের পর বছর ধরে সেখানে এমন প্রবণতা লক্ষ্যণীয়।
সৌদি আরব শনিবার ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। এদিকে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছিলেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন। তিনি জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে হাইতিতে বেসামরিক অস্থিরতা, অপরাধী চক্রের সহিংসতা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং মৌলিক পরিষেবাগুলো পেতে অভাব, দেশটিকে সঙ্কটের মধ্যে ফেলেছে।