তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সোমবার বলেছেন, তাইওয়ান এবং চীনের মধ্যকার যুদ্ধ ‘একেবারেই কোনো অপশন নয়’। তিনি বেইজিং-এর সাথে আলোচনার জন্য পুনরায় ইচ্ছা প্রকাশ করেছেন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রসহ দ্বীপের প্রতিরক্ষা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেট হিসেবে ব্যবহৃত একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ সময় কনস্যুলেটটি খালি ছিল। সোমবার এ কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারই জাতীয় পশু হিসাবে ঘোষিত। তবে সুপ্রিম কোর্টে এক মামলায় আবেদন করা হয় যে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। সেই জনস্বার্থ মামলা সরাসরি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।রাজধানী কিয়েভ এবং অন্যান্য অনেক শহরের বেসামরিক এলাকায় আঘাত হানা হয়েছে।প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, তিনিই এসব হামলার নির্দেশ দিয়েছেন।
ব্যাংক ও অর্থনৈতিক সঙ্কট নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন, বেন এস বারন্যাঙ্ক, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ।সোমবার এ পুরস্কার ঘোষণা করেছে সুইডিস একাডেমী অফ সায়েন্স।
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তির নিন্দা সম্বলিত খসড়া প্রস্তাব নিয়ে সোমবার বিতর্কের আয়োজন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
কারণ, পশ্চিমা শক্তিসমূহ রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করার প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় সকাল আটটা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১১টার পর পরপর অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানাচ্ছেন কিয়েভে বিবিসি সংবাদদাতা।
অধিকৃত ক্রিমিয়ার সাথে রাশিয়াকে যে সেতুটি যুক্ত করেছে তার ওপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে বর্ণনা করেছেন ভ্লাদিমির পুতিন।
‘ঝাপোরিঝিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা পাশাপশি চলছে গোলাবর্ষণ।’এক বিবৃত্তিতে রোববার বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গত শুক্রবার ৮০ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল
ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ভারতের কেরালার। সেখানে বিয়ে ছাড়াই এক দশক বিবাহিত এক পুরুষের সঙ্গে লিভ-টুগেদার সম্পর্ক করেছেন এক তরুণী। পরবর্তীতে সেই তরুণীর করা ধর্ষণ মামলার রায় দিয়েছেন কেরালার উচ্চ আদালত। এটাকে প্রেম এবং আবেগের সম্পর্ক বলা যেতে পারে বলে জানিয়েছে আদালত।
পাকিস্তানের গিলগিট বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। রবিবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
তীব্র বিতর্কের মুখে শেষপর্যন্ত ইস্তফাই দিলেন ভারতের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি তিনি একটি ধর্মান্তরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ভারতের বিজেপির। তার পর থেকেই গেরুয়া শিবির থেকে রাজেন্দ্রর ইস্তফার দাবি তীব্র হয়।
ইউক্রেন বাহিনীর পাল্টা হামলায় পালানোর সময় রুশ বাহিনী আতঙ্ক ছাড়চ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউক্রেন বাহিনী লুহানস্ক অঞ্চলে অগ্রসর হতে থাকার প্রেক্ষাপটে লড়াই তীব্র হয়েছে। তবে যেসব এলাকা তারা আবার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, সেখানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে।
বিষ্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার সাথে রাশিয়ার সংযোগকারী প্রধান সড়ক ও রেল সেতু দিয়ে শনিবার পুনরায় যান চলাচল শুরু হয়েছে।