আঞ্চলিক মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা যৌথ সামরিক মহড়া পরিচালনার পরপরই উত্তর কোরিয়া ২ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে সাত দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
ইউক্রেনের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক সংযোগ সেতুটি বিস্ফোরণের ফলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রোববার পরিদর্শনে যাবে রুশ ডুবুরিরা। শনিবার সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
আর সেনাবাহিনী নয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে রুশ বিমানবাহিনী। শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ওই দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে শামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেয়া হয়েছে বিমানবাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে।
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
ইউক্রেনে মারাত্মক সামরিক বিপর্যয়ের মুখে ওই এলাকায় অভিযানে নতুন জেনারেলকে নিয়োগ করেছে রাশিয়া। শনিবার ইউক্রেন অঞ্চলের জন্য জেনারেল সার্গেই সুরোভিকিনকে নিয়োগের কথা ঘোষণা করে রাশিয়া। এটি ছিল এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ।
রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতু বিশাল এক বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে রুশ তদন্তকারীরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ষাট বছরের মধ্যে বিশ্ব এবার পারমাণবিক যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছে।
মস্কো কতৃপক্ষ শনিবার বলেছে, ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তকারী প্রধান সড়ক ও রেল সেতুতে আগুন ধরেছে, ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া ভূখন্ডকে রাশিয়ার সাথে সংযুক্ত করেছিল।
বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উৎপাদন হ্রাসের ঘোষণায় বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি রাজপরিবারের দূরত্ব আরেক দফা বেড়েছে৷
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তাদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবে দেশটির সরকার।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে শুক্রবার ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুনে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
একটি বিরল গোলাপি রঙের হীরা ৫৭.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে । ক্যারেট প্রতি এতে বেশি দাম উঠায় রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সোথবাই। রত্ন নিলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দামে বিক্রি হয়েছে হীরাটি।
ভারতীয় হিমালয়ে তুষারধসে ১৯ জন পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।