যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যেসব আইনি লড়াই রয়েছে সেগুলো বিস্তৃত এবং বেশ বৈচিত্র্যময়।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
ইউক্রেনকে আরো অতিরিক্ত ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
তুরস্কের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও অন্য ১৭ জন আহত হয়েছে। শুক্রবার রাতে তুরস্কের বারতিন এলাকার একটি কয়লাখনির গভীরে ওই বিস্ফোরণ ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাররেতিন কোকা জানিয়েছেন।
তুরস্কের ভেতর দিয়ে আরো বেশি করে ইউরোপে গ্যাস সরবরাহের মাধ্যমে এই অঞ্চলকে গ্যাস সরবরাহের নতুন একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া সম্প্রতি নিজ ভূখণ্ডের সাথে সংযুক্তির ঘোষণা দিয়েছিল, তার মধ্যে দক্ষিণাঞ্চলীয় খেরসন অন্যতম। তবে রাশিয়ার ফেডারেশনে সংযুক্তির পরেও সেখানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।
সুইজারল্যান্ডের সরকার সংসদে আইনের একটি খসড়া পাঠিয়েছে। সেই আইনে প্রস্তাব করা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে। বাংলাদেশের মুদ্রার তুলনায় যা এক লাখ টাকার সমান।
ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
ইউক্রেনের বিভিন্ন শহরের ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ।বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরের দিনই এই হামলা চালানো হলো।
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে।ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার এ কথা বলেন।
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের নেটো-নেতৃত্বাধীন মিত্ররা ঘোষণা করেছেন যে কিয়েভকে তারা উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করবে।
কর্নাটকে হিজাব ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে ঐকমত্যে আসতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শেষ পর্যন্ত খণ্ডিত রায় দিয়ে মামলা উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা বাড়ি ফেরার সময় বাসে আগুন ধরে যায়। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে কম্যুনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস শুরু হচ্ছে ১৬ অক্টোবর। ধারণা করা হচ্ছে, কম্যুনিস্ট পার্টি ওই সভায় শি জিনপিংকে তৃতীয় দফায় আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রস্তাব অনুমোদন করবে। যা চীনের রাজনীতিতে ইতিহাস তৈরি করবে।
কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট হিজাব ইস্যুতে রায় ঘোষণা করবেন