নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল তাকে। শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বিশ্ব
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সমর্থন প্রদানের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি এ খবর প্রচার করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তার চেয়ে বেশি শক্তিশালী একটি প্রাচীন অস্ত্রের উপর বাজি ধরছেন। তা হলো সময়।
রোহিঙ্গা গণহত্যার মামলা বিচারের এখতিয়ার নিয়ে মিয়ানমারের আপত্তির খারিজ করে দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেন। এর মধ্যে অনেকে ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে আবার কেউ যান আত্মীয়-স্বজনদের কাছে। বর্তমানে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করা হলেও পেট্রাপোল বন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের বাংলাদেশে প্রবেশের আগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জ্বালানি তেলের বিশ্ব বাজার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন।
ব্রাজিলের রিও ডি জেনেরিওর বস্তি এলাকায় পুলিশি অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রশাসনের দাবি, তাদের সবাই অপরাধী চক্রের সদস্য।
শ্রীলংকান বিক্ষোভকারীরা বলছেন, কলম্বো সাইটে সেনাবাহিনী বিক্ষোভকারিদের ওপর নিষ্ঠুরভাবে আক্রমন চালিয়েছে। এই ঘটনায় তাদের নেতাসহ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের ৫ মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই।
একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী ও রুশপন্থী যোদ্ধারা। খবর আনাদোলুর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য খারাপ হয়ে পড়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র পরিচালক।
শেষ পর্যন্ত পদত্যাগই করলেন ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মাত্র দেড় বছর আগে তিনি একটি ঐক্য সরকারের প্রধান হয়েছিলেন।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি পার্কে গোলার আঘাতে নয়জন বেসামরিক লোক নিহত হওয়ার পর ইরাক ও তুরস্কের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।
শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পড়ান।
অস্থিতিশীল পরিস্থিতিতে বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা আবারো রাস্তায় নেমে এসেছেন এবং বলছেন, ‘তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ নবনির্বাচিত রনিল বিক্রমাসিংহে তাদের প্রেসিডেন্ট নন।’
স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। অবশ্য, তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিয়ের আসরে আনন্দ উপযাপনের জন্য ছোড়া গুলিতে নিহত হয়েছেন কনে। ইরানের ফিরোজাবাদ শহরে এই ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।