শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে হুমকি দিয়েছেন, যদি আর কেউ কোনো সরকার বিরোধী বিক্ষোভ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বিশ্ব
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উচপদস্থ কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার বলেছেন, ইউক্রেন চায় শীতকালের আগে যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়।
নতুন বিনিয়োগ ভিসা চালুর ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। স্থানীয় ব্যবসায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
চীন-ভারত সীমান্তে ভুটানের ডোকলামের কাছে চীন নির্মাণ করছে কয়েকটি গ্রাম। একটি পূর্ণাঙ্গ গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে উপগ্রহ-চিত্রে। এছাড়া আরো একটি গ্রাম তৈরির কাজ প্রায় শেষের পথে।
সিরিয়া বুধবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সমর্থনে এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। তবে তারা বলছে, ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে তারাও এ পথে হেঁটেছে।
ভারতের আলোচিত সাংবাদিক মুহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি এফআইআরে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, গ্রেফতারের ক্ষমতার প্রয়োগ অবশ্যই সংযতভাবে করতে হবে। জুবায়েরকে আর হেফাজতে রাখার কোনো যৌক্তিকতা নেই।
শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল। অন্তর্বতী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ২১৯ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক এসএলপিপি নেতা দুলাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং দেশটির বামপন্থী দল জেভিপি নেতা অনুরা কুমারা দেশনায়েকে পেয়েছেন মাত্র ৩ ভোট।
শ্রীলঙ্কার পার্লামেন্ট আজ দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দলের প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক হিসাব পাল্টে গেছে। আবার ক্ষমতাসীন দলে ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। এর ফলে অপ্রত্যাশিত কোনো ফলাফলও দেখা যেতে পারে।
ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি- তিনটি ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দিয়েছে মমতা ব্যানার্জির সরকার।
রুশ ও ইরানি প্রেসিডেন্টদের সাথে আলোচনার পরও নতুন করে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।
জার্মানি ও ইউরোপের বেশ কয়েকটি দেশে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করে রাশিয়ার গ্যাসপ্রম। রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য ১১ জুলাই থেকে বন্ধ আছে এটি। বৃহস্পতিবার শেষ হবে রক্ষণাবেক্ষণের কাজ। এরপর পাইপ লাইনটি পুনরায় চালু করে দেওয়ার কথা।
শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি এই পদের জন্য এমপি দুল্লাস আলাহাপ্পেরুমাকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে যাওয়ার ঝুঁকি হ্রাসে সকল স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি (৮১) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান মেয়াদ শেষে পদত্যাগ করবেন।ফাউচি সোমবার পলিটিকো ও সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও আরো দুজন আহত হয়েছে।রাজধানী কুইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দী নিহত হয়েছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে।