যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার সৌদি আরব ত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ অঞ্চলে তার ৪ দিনের সফর শেষ করলেন। খবর এএফপির।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
বিশ্ব
শারজাহ থেকে হায়দরাবাদের উদ্দেশে ছেড়ে আসা একটি ইন্ডিগো বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের মূল্যবোধের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে বলেছেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আজ রোববার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার এই নির্বাচনের মাধ্যমেই পাঞ্জাবের এবং সেইসাথে পুরো পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। এই ২০টি আসনের চারটি আবার লাহোরের। পাকিস্তানের রাজনীতিতে এর রয়েছে বিশেষ প্রভাব।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করছে এনডিএ। এমনটাই জানিয়ে দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বরিস জনসন পরবর্তী ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে আছেন তিনি। ইতিমধ্যে পার করেছেন দ্বিতীয় রাউন্ডের গণ্ডিও। কিন্তু তারই মধ্যে অস্বস্তি বাড়ল ঋষি সুনকের। আর এই চাপ তৈরি হয়েছে নিজের প্রচার ব্যানারে ‘CAMPAIGN’ শব্দটি ভুল লেখার জন্য।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে শুক্রবার পশ্চিমা অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতি নিন্দা জানিয়ে, রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধে সংঘটিত অত্যাচারে সহযোগিতার অভিযোগ করেন।
একসময় কলেরা বা বসন্তের মতো কালাজ্বরের প্রকোপ ছিল ভারতের পশ্চিমবঙ্গে৷ তখন বহু মানুষ কার্যত বিনা চিকিৎসায় এই জ্বরে মারা গেছেন৷ বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি সুকুমার রায় খুব অল্প বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে এই কলকাতা শহরে মারা যান৷ সেই সময় তার চিকিৎসা করানো যায়নি৷
চরম তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ দেশটির বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো ‘রেড এলার্ট' জারির পর এ ঘোষণা দেওয়া হয়েছে।দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশগুলোতে শুক্রবার টানা ৫ দিনের মত চরম তাপপ্রবাহ অব্যাহত ছিল৷ কোথাও কোথাও দাবানল সৃষ্টি হয়েছে৷
স্পেনে গত ১০ জুলাই থেকে ৩ দিনে দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয়কে এ রিপোর্ট জানায়।রিপোর্টে উল্লেখিত ব্যক্তিরা ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন।
সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।
সৌদি ক্রাউন প্রিন্স এবং একইসাথে উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সাথে বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জেদ্দার আস-সালাম প্রাসাদে এই আলোচনা হয় বলে সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে। মধ্যপ্রাচ্য সফরের শেষ পর্যায়ে বাইডেন এখন সৌদি আরব রয়েছেন।
শ্রীলঙ্কার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার ই-মেইল মাধ্যমে স্পিকার বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। গোতাবায়া যাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে গিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।
বহু জল্পনা কল্পনা শেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হলো। আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিষয়ে কোনো ‘ভুল’ করলে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।